0%

তৃণমূলে ভাঙন অব্যাহত! এবার ‘এই’ সাংসদের ইস্তফার জল্পনা ঘিরে শোরগোল তুঙ্গে

রাজ্যের রাজনৈতিক অন্দরে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একের পর এক নেতা কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করছে।‌ এই আবহেই রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার আরও এক সংসদ ইস্তফার পথে

কোয়েলের এই সিদ্ধান্ত এমন সময়ে সামনে‌ এল, যখন তৃণমূলের অন্দরে ধারাবাহিকভাবে ভাঙনের ছবি সামনে আসছে।‌‌শুধু কোয়েল নন, রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুক্রবার নতুন শিবিরে যোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি। তার আগে বুধবার মদন মিত্রও একই শিবিরে যোগ দেন। ফলে ২১ জুলাইয়ের কর্মসূচির ঠিক আগে শাসকদলের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা আরও কমে গেল। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কোয়েল মল্লিক তো সরাসরি কোনও দিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এইটুকু বলতে পারি। তৃণমূল শেষ আর যাঁরা তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাঁদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালভাবে নিচ্ছে না, কারণ প্রত্যেকেরই তো অতীত জানা।”

রাজ্যসভার সদস্যপদ ছাড়ার দিনই কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠক নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি এবার তাঁর গন্তব্য বিজেপি? ইতিমধ্যেই যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, তাঁদের পথেই কি হাঁটতে চলেছেন তিনি? কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজনৈতিক মহলে আরও একটি জল্পনা ঘুরছে।

Another Trinamool Congress Rajya Sabha MP set to resign

আরও পড়ুন :‘আমাদের একটা লোক ওদের মধ্যে রইল’—কাকে ইঙ্গিত করলেন কুণাল? সরগরম রাজ্য রাজনীতি

সূত্রের দাবি, তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ শীঘ্রই পদত্যাগ করতে পারেন। যদিও দল বা সংশ্লিষ্ট সাংসদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে একের পর এক রাজনৈতিক সমীকরণ বদলের মধ্যে আগামী দিনে রাজ্যের রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা নিয়ে সংশয় খুব কম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker