দার্জিলিং তো অনেক হল! এবার উত্তরবঙ্গের এই ৫ পাহাড়ি গ্রামে কাটান নিরিবিলি ছুটি

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলেই আসলো। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে প্রিয়জনের সঙ্গে। তাহলে আজকের প্রতিবেদনে রইলো এমন ৫ টি জায়গার কথা। যেখানে আপনি প্রাণ খুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
দার্জিলিং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ৫ পাহাড়ি গ্রাম (Travel)
জোরখোলা: দার্জিলিং থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত জোরখোলা। সকালের কুয়াশা মাখা জঙ্গল আপনার মন ভালো করে দিতে বাধ্য। পাশাপাশি এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন মেঘেদের খেলা। এখানকার পরিবেশ দেখে আপনার মনে হতে পারে যে কোন একটি হরর মুভি সেটে চলে এসেছেন (Travel)।

আরও পড়ুন: রেস্তরাঁর মতো চিংড়ি পোলাও বানান বাড়িতেই, রইল সহজ রেসিপি
রামধুরা: এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে। পাশাপাশি আপনার ঘুম ভাঙবে এইখানে পাখির কলতানে। তাছাড়া আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসেন তাহলে একেবারেই উপযুক্ত জায়গায় এটি। তাছাড়াও এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত। হিমালয়ের কোলে ভেসে থাকা এক আকাশে জনপদ হলো রামধুরা।
সিনজি: এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রাণ ভরা প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি ভোরবেলায় এখানকার রূপ একেবারেই আলাদা থাকে। ঘন মেঘে ছেয়ে থাকে পুরো উপত্যাকা। এছাড়াও শান্ত একেবারেই নির্জন পরিবেশে আপনার ঘুম ভাঙবে এখানে। আর আপনি যদি শান্তি প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। তাই যদি একান্তে মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই পাহাড়ি জনপদ থেকে।
কাফেরগাঁও: এখানে রয়েছে সবুজে ঢাকা পাহাড়। মূলত কালিম্পংয়ের গা ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামটি। এর পাশেই রয়েছে ঘন পাইনের জঙ্গল। আর দূরে হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বছরখানেক আগেও এই জায়গাটায় পর্যটকদের কাছে অচেনা ছিল। বর্তমানের সোশ্যাল মিডিয়ায় জায়গাটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে সারা বছর ধরেই এখানে আনাগোনা লেগে রয়েছে পর্যটকদের।
লেবং: দার্জিলিং থেকে লেবংয়ের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। গাড়িতে মাত্র ১৫–২০ মিনিটেই পৌঁছে যাওয়া যায়। অথবা দার্জিলিং থেকে ট্যাক্সি বা শেয়ার গাড়ি সহজেই পাওয়া যায়। নিকটতম রেলস্টেশন জলপাইগুড়ি । আকাশ পথে আসলে বিমানবন্দর বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং হয়ে লেবং পৌঁছানো যায়। লেবং মূলত তাঁদের জন্য, যাঁরা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে কিছুটা একান্তে সময় কাটাতে চান। এখানকার নির্মল পরিবেশ, সবুজ চা-বাগান আর পাহাড়ি দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে (Travel)।




