0%

শহিদ দিবস পালনের অনুমতি পেল কালীঘাট তৃণমূল! কোথায় হবে সভা? শর্ত বেঁধে বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই, শহিদ দিবস সমাবেশ করার অনুমতি পেল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। দীর্ঘ টানাপড়েন শেষে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি মিলেছে। তবে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

শর্তসাপেক্ষে অনুমতি পেল কালীঘাট তৃণমূল | (Kalighat TMC)

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্তসাপেক্ষে এই অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২১ জুলাই আয়োজিত হতে চলা এই সমাবেশে সর্বোচ্চ ৩ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টে অবধি সমাবেশ করা যাবে। এর বাইরে সভা কিংবা জমায়েতের অনুমতি দেয়নি আদালত।

আরও পড়ুনঃ ১২টা অবধি নয়, কলকাতায় সারারাত বাস চালানোর পরিকল্পনা রাজ্যের! বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর

একইসঙ্গে বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, সমাবেশের আয়োজন এমনভাবে করতে হবে যাতে একদিকে কর্মসূচি চললেও অন্যদিক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলতে পারে। সাধারণ মানুষের যাতায়াতে অযথা বাধা সৃষ্টি করা যাবে না। এছাড়া সমাবেশের সময় আইনশৃঙ্খলার কোনও অবনতি হলে চলবে না। প্রশাসনের নির্দেশ মতো কর্মসূচি পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব আয়োজকদের।

আজ কলকাতা হাইকোর্টের থেকে এই অনুমতি পাওয়ার পরেই কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভার পোস্টার প্রকাশ্যে এসেছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের সমাজমাধ্যমে তা শেয়ার করেন। সেখানে লেখা, “শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, অমর একুশে জুলাই বিড়লা তারামণ্ডল চলুন।“

কুণালের শেয়ার করা পোস্টারে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। প্রধান বক্তা হিসেবেও রয়েছে শুধু তাঁর নাম। অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নাম অথবা ছবি কিছুই সেখানে নেই। যদিও গত বছরের শহিদ দিবসের কর্মসূচির পোস্টারেও শুধু মমতার নাম ও ছবিই ছিল।

Kalighat TMC Shahid Diwas poster

সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, ২১ জুলাইয়ের প্রচার, পোস্টার জুড়ে শুধু দলের সর্বময় নেত্রী মমতার ছবি থাকবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি থাকবে না। অভিষেক নিজে তা জানিয়েছিলেন।

সেই অনুযায়ী এবারের কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের পোস্টারও ‘মমতাময়’। দলনেত্রীর নাম, ছবি ছাড়া আর কারও নাম কিংবা মুখ সেখানে দেখা যায়নি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker