‘ধর্মেন্দ্র ইস্তফা না দিলে আর আলোচনা নয়’, তৃতীয় বৈঠকের আগে স্পষ্ট করল ‘ককরোচ’

শনিবার দুপুরে তৃতীয় দফার বৈঠকে বসছে কেন্দ্র ও ককরোচ জনতা পার্টি। যে বৈঠকের দিতে তাকিয়ে দেশ। কিন্তু সেই বৈঠকের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ‘আরশোলা’রা। জানিয়ে দিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রস্তাব একেবারেই অপরিবর্তনীয়। যদি তিনি ইস্তফা না দেন, তাহলে কেন্দ্রের সঙ্গে এরপর আর বৈঠকের কোনও অর্থ হয় না। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি, আদৌ ধর্মেন্দ্রর ইস্তফা নিয়ে ভাবছে না বিজেপি।
সিজেপি নেতা আশুতোষ রঙ্কা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো আপস বা আলোচনা চলবে না। সরকার যদি এতে অসম্মতি জানায়, তবে আর কোনও আলোচনার অবকাশ নেই।’
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



