0%

আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, তৈরি করাতে হবে এই কার্ড…

নয়া দিল্লি: বয়স বাড়লেই শরীরে বাসা বাঁধে রোগ। বর্তমানে চিকিৎসার যা খরচ, তাতে অবসরপ্রাপ্ত বা প্রবীণ ব্যক্তির চিকিৎসা করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার নিয়েছে বিরাট বড় উদ্যোগ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) -এ ৭০ বছর বয়সী ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসার জন্য আলাদাভাবে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড (Ayushman Vaya Vandana Card)।

কী সুবিধা?

আয়ুষ্মান ভারত প্রকল্পে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়া হয় প্রতি বছর। তবে সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে আয়ের সীমার কোনও বাধ্যবাধকতা নেই। গরিব থেকে ধনী- সকল প্রবীণ নাগরিকরাই আয়ুষ্মান ভারতের সুবিধা পান এমপ্য়ানেলড হাসপাতালগুলিতে।

প্রতি বছর ৫ লক্ষ টাকা করে ইন্সুরেন্স কভারেজের সুবিধা পাওয়া যায় আয়ুষ্মান ভারতে। দেশজুড়ে হাজার হাজার সরকারি ও বেসরকারি এমপ্যানেলড হাসপাতালে এই চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। যেহেতু এই চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস, তাই টাকা পয়সার চিন্তা থাকে না।

যাদের আয়ুষ্মান ভারত কার্ড আছে, তারা কি সুবিধা পাবেন না?

যাদের ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত কার্ড আছে, তারা নতুন কার্ড তৈরি না করলে নিখরচায় চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন না। যাদের নিজস্ব স্বাস্থ্যবিমা আছে বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা পান, তারাও আয়ুষ্মান ভারত স্কিমের সুবিধা পাবেন।

কীভাবে আবেদন করবেন?

প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান ভারত মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এই কার্ডের আবেদন করতে পারেন।

এছাড়া কমন সার্ভিস সেন্টারে গিয়েও আবেদন করতে পারেন। এর জন্য আধার ভেরিফিকেশন করা হবে, তাই সঙ্গে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি রাখতে হবে।

ভেরিফিকেশন হয়ে গেলে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড ইস্যু করা হবে। এই কার্ড দেখিয়েই এমপ্যানেলড হাসপাতালে নিখরচায় চিকিৎসা করানো যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker