বিগ বসের ঘরে সম্পর্কের রদবদল, নতুন ক্যাপ্টেন হলেন মনামী

SOBDIK NEWS: পুজো মিটতে না মিটতেই বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) নতুন চমক। ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন মনামী ঘোষ। বিগ বসের দেওয়া নতুন ক্যাপ্টেন্সি টাস্ক জিতে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে টাস্ক চলাকালীন সৃজলা ও নিরঞ্জনের মধ্যে তুঙ্গে ওঠে ঝামেলা।
বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে দুর্নিবার বনাম নিরঞ্জন
এদিন ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন তর্কাতর্কি বাঁধে সৃজলা ও নিরঞ্জনের মধ্যে। লাফটারসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সৃজলা। এদিকে এই সময়ে দুর্নিবারের নীরবতায় মনে আঘাত পায় নিরঞ্জন। বিগ বসের ঘরে ভালো বন্ধু বলে পরিচিত নিরঞ্জন ও দুর্নিবারের সম্পর্কের সমীকরণ বদলাতে দেখা গিয়েছে এদিন।

কেন এই বিতর্ক: সৃজলার ব্যবহার দেখেও চুপ করে ছিলেন কেন দুর্নিবার? নিরঞ্জনের প্রশ্নের উত্তরে তিনি জানান, সৃজলা তাঁকে কী বলেছিল সেটা তিনি সত্যিই জানেন না। শুধু সৃজলা নিরঞ্জন দুর্নিবারই নয়। বিতর্ক বাঁধে আরও দুই প্রতিযোগীর মধ্যে।
আরও পড়ুন : ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসবে না’ কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের
সোনামণির সঙ্গে বিতর্ক নন্দিনীর: মনামীকে (Bigg Boss Bangla) ক্যাপ্টেন করার সিদ্ধান্তে এদিন সোনামণির উপরে চটেন নন্দিনী। সোনামণির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ঘরের অন্য সদস্যরা মনামী ক্যাপ্টেন হওয়ার আনন্দে একজোট হলেও নন্দিনী জানান তাঁকে ডাকা হয়নি।
আরও পড়ুন : রেকর্ড ভিড় শিয়ালদহে, পুজোয় কোন স্টেশনে কত যাত্রী সমাগম হল?
অন্যদিকে দুর্নিবারের সঙ্গে নিরঞ্জনের বিবাদ বাঁধলেও নন্দিনী প্রশংসা করেন নিরঞ্জনের। এদিন ক্যাপ্টেন্সি টাস্কে তিনি যেভাবে নন্দিনীকে সাহায্য করেছেন তার জন্য তাঁর প্রশংসা করেন নন্দিনী।




