0%

বিতর্কের মাঝেও ৩০০ কোটির ক্লাবে ‘পেড্ডি’

রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘পেড্ডি’ (Peddi) বক্স অফিসে দারুণ সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। স্পোর্টস ড্রামা পেড্ডি মুক্তির প্রথম সপ্তাহান্তে দারুণ সাফল্য পেলেও, সোমবার বক্স অফিসে ছবির আয় কিছুটা ধাক্কা খেয়েছে। মুক্তির পঞ্চম দিনে ছবিটি আয় করেছে ১২.০৫ কোটি টাকা (নেট), যা রবিবারের ৩২.১৫ কোটির তুলনায় প্রায় ৬২.৫% কম।

সোমবার তেলুগু ভার্সনে ছবিটির মোট দর্শক উপস্থিতি ছিল ২৮.৬৭%। শো অনুযায়ী উপস্থিতি সকালে ১৭.৮৫%, দুপুরে ৩১.৯২%, সন্ধ্যায় ৩৬.২৩% এবং রাতে ৩৬.৩১%। শহরভিত্তিক হিসাবে হায়দরাবাদে ৫৯১টি শো-তে ২৮.৩% উপস্থিতি দেখা গেছে, আর বেঙ্গালুরুতে ৪২৩টি শো-তে ছিল ১৭%।

তবে প্রতিযোগিতা কম ছিল না। বরুণ ধাওয়ান অভিনীত হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়, হলিউড হরর ছবি অবসেশন এবং অনুরাগ কাশ্যপ পরিচালিত ববি দেওল অভিনীত বান্দার,  এই সব নতুন রিলিজের মধ্যেও পেড্ডি  নিজের জায়গা ধরে রেখেছে। এখন পর্যন্ত ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৬৯.৭০ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ৩১৫ কোটিরও বেশি।

অন্যদিকে, জাহ্নবী কাপুরকে ঘিরে কিছু দৃশ্য নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছেন, ছবিতে তাঁর চরিত্রকে অপ্রয়োজনীয়ভাবে অবজেক্টিফাই করা হয়েছে। এই সমালোচনার পর পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছেন, সংশ্লিষ্ট দৃশ্যগুলো পরিবর্তন করা হবে।

আরও পড়ুন: ‘উন্নয়ন না দমন?’, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ঋদ্ধি সেনের বক্তব্য

তিনি বলেন, ‘সিনেমা মানুষের মনোরঞ্জন, অনুপ্রেরণা ও সংযোগ তৈরি করার জন্য। এটি কখনও কাউকে অস্বস্তিতে ফেলতে বা অসম্মান করতে পারে না। পেড্ডি-র কিছু দৃশ্য নিয়ে যে মতামত এসেছে, আমরা তা গুরুত্ব সহকারে নিয়েছি। যদি কোনও অংশে কাউকে অসম্মানিত মনে হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

আরও পড়ুন: ‘চকচকে রাস্তা চাইলে মানবাধিকারও চাই’, হকার উচ্ছেদ ঘিরে ঊষসীর ক্ষোভ প্রকাশ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker