0%

ভাপা বা সর্ষে নয়! চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি, দেখুন প্রণালী

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি কম পাবেন। তবে বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসলে পরে শুধু মাত্র ভাপা অথবা সর্ষে দিয়ে নয়। স্বাদ বদল করতে এবার শুধুমাত্র ঘি ও সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য সময় লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন প্রন ঘি রোস্ট, রেসিপি রইল (Recipe)

বাড়িতেই যদি চান নতুনত্ব খাবার বানাতে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটি। যেটি বানালে বারংবার বানাতে বলবে আপনাকে সকলে। কিভাবে বানাবেন প্রন ঘি রোস্ট‌। রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগে বড় চমক! কমেছে সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

৫০০ গ্রাম চাপড়া চিংড়ি

আধ চা চামচ হলুদগুঁড়ো

২ টেবিল চামচ লেবুর রস

স্বাদমতো নুন

৫-৬টি গোটা শুকনো লঙ্কা

৫-৬টি কাজু

দেড় টেবিল চামচ গোটা ধনে

১ চা চামচ গোটা জিরে, গোলমরিচ, সর্ষে, পোস্ত

১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

৫-৬টি লবঙ্গ

৭-৬ কোয়া রসুন

১ চা চামচ আদাকুচি

আঘ কাপ পেঁয়াজকুচি

২-৪ টেবিল চামচ ঘি

৫-৬টি কারিপাতা

আধ চা চামচ গুঁড়ো গুড় বা চিনি

প্রণালী: প্রথমে মাছ গুলো ধুয়ে নিন। এরপর নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছ রেখে দিন। এরপর লঙ্কা,কাজু গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর একটি শুকনো তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত আর সর্ষে ভাল করে সেঁকে নিন। এ বার মিক্সিতে গোটা মশলা, রসুন, পেঁয়াজ, আদা, আর ভিজিয়ে রাখা কাজু-লঙ্কা, তেঁতুলের ক্বাথ আর নুন দিয়ে ভাল করে বেটে নিন। তারপর অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে কয়েকটা কারিপাতা ও গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। এরপর ম‌শলা থেকে তেল ছেড়ে এলে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করুন। তারপর সামান্য গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। রান্না হয়ে গেল উপর থেকেই ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker