0%

মমতার নকশায় হয়েছিল তৈরি! ক্রীড়ামন্ত্রীর নির্দেশে যুবভারতীর সামনে ভাঙা হল সেই ‘অদ্ভুত’ মূর্তি

সবদিক নিউজ: ২০১৭ সালে ঢেলে সাজানো হয়েছিল সল্টলেকে স্থিত যুবভারতী স্টেডিয়ামকে (Yuva Bharati Stadium)। সেই সময়ে ওই স্টেডিয়ামের বাইরে তৈরি করা হয় এক ‘অদ্ভুত’ মূর্তি। যেটির পা থেকে কোমর পর্যন্ত থাকলেও তার ওপরে বসানো ছিল বিশ্ব বাংলার লোগো। এদিকে, পায়ের কাছে থাকা বলে লেখা ছিল ‘জয়ী’ শব্দটি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই মূর্তিটির নকশা তৈরি করেছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, ওই মূর্তিটি সল্টলেক স্টেডিয়ামের বাইরে বসানোর পর থেকেই সেটি উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

যুবভারতীর (Yuva Bharati Stadium) সামনে থাকা মূর্তি ভেঙে দেওয়া হল:

অধিকাংশজনই ওই ‘বিদঘুটে’ মূর্তির সমালোচনা করেছিলেন। এমনকি, স্টেডিয়ামের বাইরে মূর্তিটি রীতিমতো বেমানান বলেও উল্লেখ করেছিলেন অনেকে। এমতাবস্থায়, যুবভারতীর সামনে থেকে এবার সরানো হল ওই মূর্তিটি। জানিয়ে রাখি যে, রাজ্যে পালাবদলের পর ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন যে স্টেডিয়ামের বাইরে থাকা ওই মূর্তিটি ভেঙে ফেলা হবে।

যুবভারতীর সামনে ভাঙা হল সেই ‘অদ্ভুত’ মূর্তি

সেই ঘোষণার পরেই শনিবার সকালে ভেঙে ফেলা হল মূর্তিটি। বর্তমানে ওই মূর্তির শুধু দু’টি বুট এবং ফুটবল সেখানে রয়েছে। তবে, ওই স্থানে কোনও ফুটবলারের মুর্তি বসানো হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

 দৈনিক মিলবে মাত্র ৩৪৪ টাকা! ‘কাঙাল’ পাকিস্তানে চরম অপমানিত খেলোয়াড়রা

প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক গত ১৭ মে যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বিতে উপস্থিত হয়েছিলেন। সেই সময়ে তিনি এই মূর্তির প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন। যেখানে তিনি স্পষ্ট বলেন, ‘এমন অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, যেখানে কাটা পা আর তার ওপর ফুটবল রয়েছে। আমার মনে হয় এই মূর্তির পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়েছিল।’

 সঠিক পরামর্শ মেনে বিনিয়োগ করুন শেয়ার বাজারে! সহজেই হবেন মালামাল, সাহায্য করবেন দীপাঞ্জন

তিনি আরও জানান, ‘তারপরে মেসি কাণ্ড হল এবং সরকার চলে গেল। এটা এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই। আমরা এটির পরিবর্তন করব। পাশাপাশি, কোনও বিখ্যাত ফুটবলারের মূর্তি বসানো হবে।’ এছাড়াও, ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন যে, পূর্ত দফতরের সঙ্গে কথা বলে মূর্তি ভাঙার প্রক্রিয়া শুরু হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার যুবভারতীর সামনে ভাঙা হল এই মূর্তি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker