‘মমতা ক্ষমতা হারাতেই দমবন্ধ?’ সুখেন্দু-সুস্মিতা-প্রকাশদের নিয়ে তীব্র সমালোচনা কুণাল ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূলের তিন ভোট জয়ী নেতা। যাঁরা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু এবার তারাই আবার প্রার্থী হয়েছেন আসন্ন উপনির্বাচনে। এমতাবস্থায় কথা শোনাতে ছাড়লেন না কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সাংবাদিক বৈঠকে একেরপর প্রশ্ন ছুঁড়ে দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইকদের উদ্দেশ্যে।
সুখেন্দু শেখর-সুস্মিতা-প্রকাশচিকদের তীব্র সমালোচনা কুণাল ঘোষের
এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, সুস্মিতা দেবের সাথে আমার ভালো সম্পর্ক আমি খারাপ কথা বলতে চাই না। অকারণে রাজনৈতিক তরজাতেও জড়াতে চাই না। অসম থেকে সুস্মিতা দেবকে কলকাতায় আনা হয়, তারপর রাজ্যসভায় একাধিকবার পাঠানো হয়েছে। তার কাছ থেকে এমনটা অপ্রত্যাশিত। সুস্মিতা যে পরিবার থেকে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্মানীয় পরিবার। সেই পরিবারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই কৃতজ্ঞতা বোধ ও শ্রদ্ধা আছে যে সন্তোষদার মেয়েকে আমি রাজ্যসভায় পাঠাবো বলে।
এখানেই শেষ নয় তিনি আরও বলেন, সেই সময় পার্টির মধ্যেও বলা হয়েছিল অন্য রাজ্য থেকে কেন এখানে আনা হল? কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক কারণ ও ব্যাক্তিগত স্নেহ ও কৃতজ্ঞতাবশত করেছেন। তাঁদের মুখ থেকে অসৌজন্যমূলক কথা শোনাটা বোধহয় ঠিক নয়। তাহলে তো প্রথমেই বলা উচিত ছিল যে আমি তৃণমূলে যাব না।
আরও পড়ুনঃ মানুষের অসুবিধা বরদাস্ত নয়! আসানসোলে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার
এরপর দল ছাড়ার কারণ প্রসঙ্গে কুনাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিলেন তিন জনের কেউ তো কি বলেননি যে দলটা ছাড়ছি। আজকে ক্ষমতায় নেই বলে সবাই সবরকম কথা বলছে। আপনি যে কথা বলছেন সেকথা তো আমিও বলেছি। তার জন্য দল ছেড়ে যেতে হবে? ইয়ার্কি মারার জায়গা পাইনি এরা! যাচ্ছে ব্যক্তিগত অ্যাজেন্ডায় আর চাপিয়ে দিচ্ছে একটা পলিটিক্যাল ছুতোর কারণ। আমরাও তো অনেক ব্যক্তিকে পছন্দ করিনা , তাহলে কি আমরা দল ছেড়ে মমতাদিকে ছেড়ে চলে যাব? আমরা চেষ্টা করব আপাদের কথা জানানোর। তাতে কাজ না হলে মিলে মিশে চলতে হবে।
এরপর প্রাক্তন তৃণমূলীদের উদ্দেশ্যে প্রশ্ন করে কুণাল বলেন, এখন বিজেপিতে সাইন করেছেন, তাদের বক্তব্য তৃণমূলের দুর্নীতি জানতেন না। তা বিজেপিতে যে কোরাপ্টেড লোকেরা জয়েন করেছেন সেটা জানেন তো? বিজেপি সারা ভারতে যাদের বিরুদ্ধে সিবিআই, ইডি, ভিডিও ফুটেজ দেখিয়ে বেরিয়েছিল তারাই এখন বিজেপির বড় বড় পদে আছে। সেগুলো জানেন তো? সুস্মিতা দেব ওনার রাজ্যের বিজেপির নেতাদের বিরুদ্ধে কি কি বলেছেন সেগুলো মনে আছে নাকি ভুলে গেছেন?



