0%

শুক্রবারই উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি কেন্দ্র ও আরশোলা! বদলাবে পরিস্থিতি?

শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। জানা গিয়েছে, এই আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতারা।

দাবি করা হচ্ছে, বৈঠকে মূলত নিট বিতর্ক এবং তাকে কেন্দ্র করে পড়ুয়াদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ নিয়েই আলোচনা হবে। সরকার আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনের পথ খোঁজার চেষ্টা করছে। সূত্রানুসারে, যাতে বাদল অধিবেশনে সংসদের কার্যক্রম সুষ্ঠু ভাবে চলে তা নিশ্চিত করতেই কেন্দ্র যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা প্রশমিত করে দ্রুত সমাধানে পৌঁছতে চায়। আগামিকালের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভের পথ থেকে সরে আসতেও অনুরোধ করা হবে বিক্ষোভকারীদের। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker