শ্রীরামপুরের মাহেশে জুয়েলারি সংস্থার প্রদর্শনী ও ফ্যাশন শো! আত্মপ্রকাশ করল নতুন ‘নোয়া’ ব্র্যান্ড

AK Bangla 24×7 Digital: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে শ্রীরামপুরের মাহেশে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ স্বর্ণ ও হীরে প্রদর্শনী। রবিবার সন্ধ্যায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় এক স্বর্ণ ও হীরে ব্যবসায়ী সংস্থার উদ্যোগে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তের দক্ষ শিল্পীদের নিখুঁত কারুকাজে তৈরি সোনা ও হীরের অলঙ্কার এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। দেশের প্রাচীন শিল্পকলা, সমৃদ্ধ কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে যেভাবে অলঙ্কারের নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে, তা দেখে উপস্থিত অতিথি এবং আমন্ত্রিত গ্রাহকরা মুগ্ধ হয়ে যান।
এই বিশেষ প্রদর্শনী মঞ্চ থেকেই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ‘নোয়া’ (Noa) ব্র্যান্ডের অলঙ্কার গ্রাহকদের সামনে আত্মপ্রকাশ করায়। এদিনের অন্যতম সেরা আকর্ষণ ছিল একটি জমকালো র্যাম্প ওয়াক বা ফ্যাশন শো। যেখানে প্রখ্যাত মডেলরা সংস্থার নতুন ‘নোয়া’ ব্র্যান্ডের দৃষ্টিনন্দন গহনা পরধান করে র্যাম্পে ক্যাটওয়াক করেন। শিল্পীদের সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি এই সব আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার গহনা উপস্থিত দর্শকদের নজর কাড়ে।
সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় জুয়েলারি ইন্ডাস্ট্রিতে তাঁদের একটি অগ্রণী ভূমিকা রয়েছে। শুধু ভারতবর্ষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও তাঁদের সোনা ও হীরের বিপণি ছড়িয়ে রয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে প্রতি বছরই অলঙ্কারের নকশায় নতুন নতুন ভাবনা ও বৈচিত্র্য ফুটিয়ে তোলে এই সংস্থা। কেবল ব্যবসাই নয়, বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কাজের সঙ্গেও তারা নিয়মিত যুক্ত থাকে বলে এদিন জানানো হয়।



