0%

Abhishek Banerjee-Sudip Banerjee: অভিষেকের জায়গা পেলেন সুদীপ! ফার্স্ট বেঞ্চ থেকে সরে কোথায় এখন বসতে হবে তাঁকে?

সংসদে অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI

নয়া দিল্লি: অভিষেকের জায়গা নিলেন সুদীপ! রাজ্যে পালাবদলের পর ভেঙে টুকরো হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০ জন সাংসদ বিদ্রোহ করে এনসিপিআই (NCPI) দলে মিশে গিয়েছেন। তাঁরা এবার সংসদে তৃণমূল কংগ্রেসের বাকি সাংসদদের থেকে আলাদা বসবেন। আলাদা জায়গা বরাদ্দ হতেই দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রথম সারিতে যে আসন ছিল, সেখানে এবার থেকে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। 

অভিষেকের জায়গায় সুদীপ-

এতদিন লোকসভায় প্রথম সারিতেই বসতেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন থেকে অভিষেকের জায়গা বদলে গেল। তাঁর আসন বরাদ্দ করা হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ই প্রথম সারিতে বসতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা হওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পিছনের সারিতে বসিয়ে প্রথম সারিতে জায়গা দেওয়া হয় অভিষেককে। দল ভাঙতেই সেই জায়গা হারালেন অভিষেক।

তাহলে অভিষেক কোথায় বসবেন?

সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রথম সারির থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে দ্বিতীয় সারিতে। আজ থেকে এই নতুন জায়গাতে বসতে হবে।  

গতকালই এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের মতো ছোট দলকে কেন প্রথম সারিতে বসতে দেওয়া হবে? এরপরই আসন বদল। উল্লেখ্য, বাজেট অধিবেশন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লোকসভায় ২৮ জন সাংসদ থাকলেও, এই অধিবেশনে তৃণমূলের সাংসদ সংখ্যা মাত্র ৮ জন। ২০ জন সাংসদই এনসিপিআই-তে চলে গিয়েছেন।

কেন এই জায়গা বদল?

তৃণমূলের এই বিদ্রোহী সাংসদরা, যারা এখন এনসিপিআই-তে মিশে গিয়েছেন, তারাই এখন এনডিএ-র অন্যতম বড় শরিক দল। সেই দলের  দলনেতা হিসেবেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারিতে আসন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই এনসিপিআই সাংসদদের আবেদন মেনে তাদের জন্য আলাদা আসন বরাদ্দ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গতকাল, রবিবার  বিকেলেই  সংসদে এনসিপিআই-এর সংসদীয় দলের বৈঠকে চলাকালীন আসন পরিবর্তনের চিঠি পান এনসিপিআই (NCPI) সাংসদরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker