0%

৩ ভারতীয় নাবিকের মৃত্যুর পর ফের ওমানে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা! নেপথ্যে সেই আমেরিকা?

ওমানে বাণিজ্যতরীতে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। সেই ঘটনার পর আরও এক ভারতীয় নাবিকদের জাহাজে হামলা। ঘটনাস্থল সেই ওমান। এই নিয়ে গত তিন দিনে তৃতীযবার ভারতের নাবিক থাকা জাহাজে হামলার ঘটনা ঘটল। আগের দু’টি জাহাজে গোলাবর্ষণ করেছিল মার্কিন সেনা। কিন্তু এই জাহাজটিতে হামলার নেপথ্যে কি সেই আমেরিকাই? তা এখনও স্পষ্ট নয়।

এক ওমানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের কাছে জাহাজটি হামলার মুখে পড়ে। জাহাজটির নাম এমটি জলবীর। তবে সেটি কোন দেশের পতাকাবাহী, তা এখনও স্পষ্ট নয়। বাণিজ্যতরীটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালাল? কীভাবে হামলা চালানো হল, তা জানা যায়নি। একইসঙ্গে হামলার জেরে ভারতীয় নাবিকরা আদৌ সুরক্ষিত রয়েছেন কি না সেটাও স্পষ্ট নয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যেই হামলার শিকার হওয়া জাহাজটির একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঝ ,সমুদ্রেই দাউ দাউ করে জ্বলছে জাহাজটি।

আরও পড়ুন:

এই ঘটনার পরই ওমানের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে একটি বিবৃতি জারি করেছে। সেখানে তারা লিখেছে, ‘বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের অদূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গোটা পরিস্থিতি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছি।’

প্রসঙ্গত, বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। বাকি তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালায় মার্কিন সেনা। সেখানেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker