0%

Entertainment Latest Live News Updates: নীল সবথেকে দামি উপহার কী দিয়েছেন তৃণাকে?

প্রেম কি সহজে ভোলা যায়? সত্যিই কি স্পেশ্যাল মানুষগুলোকে মন থেকে মুছে ফেলা যায়? প্রথম প্রেমের সংজ্ঞা সকলের কাছে আলাদা। তবে প্রেমের সপ্তাহে অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, প্রথম প্রেম একেবারেই স্পেশ্যাল। তবে যার সঙ্গে তিনি বুড়ো হতে চান সেই মানুষটার হাত ধরে দীর্ঘ পথ হাঁটা আরও বেশি স্পেশ্যাল। 

প্রসঙ্গে, প্রেমের মধ্যে যে বয়স একেবারেই আসে না, কিংবা বয়স একেবারেই প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় না, সেকথা সাফ জানান অভিনেত্রী। কিন্তু, নিজে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ পর্যন্ত বেস্ট গিফট কী পেয়েছেন? অভিনেত্রীর কথায়, নীলের থেকে সবথেকে দামি উপহার আমি সময় পেয়েছি। আর এবছরও একে অপরকে সময় দিয়েই কাটাব। 

  • Feb 13, 2026 14:11 IST

    Ranojoy-Shyamoupti: ভালোবাসার দিন সাত পাকে বাঁধা পড়ছেন রণজয়-শ্যামৌপ্তি

    ভালোবাসার দিন ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2026)। এই বিশেষ দিনেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন টেলিপাড়ার চর্চিত জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। দীর্ঘদিনের প্রেম, গুঞ্জন, চর্চা সব কিছুকে সাক্ষী রেখেই অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা।

  • Feb 13, 2026 13:12 IST

    Farhan Akhtar: হলিউডে বড় ব্রেক! পণ্ডিত রবি শঙ্করের ভূমিকায় ফারহান আখতার?

    বলিউডে বিতর্কের আবহের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্যের খবর পেলেন ফারহান আখতার। ‘ডন ৩’ ঘিরে রণবীর সিং-এর সঙ্গে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট-এর টানাপোড়েন যখন শিরোনামে, ঠিক তখনই ফারহান ঘোষণা করলেন তাঁর হলিউড অভিষেকের খবর। পরিচালক স্যাম মেন্ডেস-এর ‘দ্য বিটলস’ ভিত্তিক চার পর্বের চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন কিংবদন্তি সেতারবাদক রবি শঙ্কর-এর চরিত্রে। প্রযোজনা করছে Sony Pictures।

  • Feb 13, 2026 12:14 IST

    Berlin International Film Festival: তারকাখচিত উদ্বোধনে জমে উঠল বার্লিনের চলচ্চিত্র উৎসব

    জাঁকজমকপূর্ণ আয়োজন, তারকাখচিত লাল গালিচা আর বিশ্ব সিনেমার বর্ণিল আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Berlin Film Festival 2026)-এর ৭৬তম আসরে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানির রাজধানী বার্লিন হয়ে উঠেছে বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা। ঝলমলে আলোকসজ্জা, কড়া নিরাপত্তা আর উৎসবমুখর আয়োজনে এই উদ্বোধনী সন্ধ্যাই যেন জানিয়ে দিল বিশ্ব সিনেমার উৎসব শুরু হয়েছে জাঁকজমক ভাবেই।

  • Feb 13, 2026 10:59 IST

    Trina Saha: নীলের থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার কী? ভালোবাসার সপ্তাহে প্রেমদর্শন তৃণার

    নীলের সঙ্গে ঘর বেঁধেছেন বেশ কিছু বছর আগে। প্রেম পর্বের পর, দুজনের দাম্পত্য জীবন। তবে, প্রথম প্রেম তার জীবনে এসেছিল যখন ক্লাস ইলেভেন। তবে, যার হাত ধরে, জীবনের সারাটা অধ্যায় কাটাতে চান, সেই মানুষটা টার কাছে আরও স্পেশ্যাল। কিন্তু, প্রেম যে একেবারেই ভোলা যায় না সেকথা ভীষণভাবে বিশ্বাস করেন তিনি। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker