0%

এক মাস ডেডলাইন, গাড়িতে এই স্টিকার লাগানো থাকলেই দিতে হবে ২০০০ টাকা ফাইন!

গাড়িতে আর লাগানো যাবে না এই ধরনের স্টিকার।Image Credit: X

পটনা: জাত-ধর্মের ভেদাভেদ চলে আসছে দশকের পর দশক ধরে। বসার আসন, পানীয় জল থেকে শুরু করে এখন গাড়িতে স্টিকার। তবে এবার এই জাতপাতের ভেদাভেদ রুখতেই বড় পদক্ষেপ। সমস্ত গাড়ি থেকে জাত সম্পর্কিত শব্দ, শব্দবন্ধ ও স্টিকার খুলে ফেলার নির্দেশ দেওয়া হল।

মোটা অঙ্কের জরিমানা-

এই নির্দেশ দিয়েছে বিহার পরিবহন দফতর। আগামী এক মাসের মধ্যে এই সমস্ত স্টিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে কেউ স্টিকার না খোলেন, তাহলে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। মোটর ভেহিকেলস অ্য়াক্ট ১৯৮৮-র অধীনে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

কোন স্টিকার খুলতে হবে? 

পরিবহন দফতর জুন মাসের প্রথম সপ্তাহ অবধি ডেডলাইন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গাড়িতে লেখা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, যাদব, রাজপুত লেখা স্টিকার খুল ফেলতে হবে। সময়সীমা পার হয়ে গেলেই ট্রাফিক পুলিশ রাজ্য জুড়ে অভিযান শুরু করবে। প্রতিটি গাড়ি চেক করা হবে।

যদি কোনও গাড়িতে স্টিকার থাকে, তাহলে মোটর ভেহিকেলস অ্যাক্টের ১৭৭ ধারার অধীনে ৫০০ টাকা থেকে শুরু করে ১৭৯ ধারার অধীনে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ডিস্ট্রিক ট্রান্সপোর্ট অফিসারদের এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

এআই ক্যামেরা-

ট্রাফিক পরিকাঠামো উন্নত করতে এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা বসানো হবে। প্রাথমিক পর্যায়ে ৫০০ থেকে ৭০০টি গুরুত্বপূর্ণ মোড়ে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বসানো হবে। নজরদারি বাড়ানো এবং পথ দুর্ঘটনা রুখতে এই ক্যামেরাগুলি সাহায্য করবে। পটনা, গয়া, ভাগলপুর, মুজাফ্ফরপুর, দ্বারভাঙার মতো জায়গায় এই ক্যামেরাগুলি বসানো হবে। সিগন্যাল ভাঙলে, অতিরিক্ত স্পিডে চালালে বা হেলমেট ছাড়া বাইক চালালে সঙ্গে সঙ্গেই কেস পাঠানো হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker