0%

Modi Cabinet: মোদীর কোন মন্ত্রক সেরা, কোন মন্ত্রক তুলনায় পিছিয়ে, এল রিপোর্ট কার্ড

মোদী ক্যাবিনেটের মন্ত্রীরাImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: মোদী সরকারের (Narendra Modi Government) কোন মন্ত্রক (Cabinet) কেমন কাজ করছে? সবথেকে পিছিয়ে কোনও দফতর, আর কোন দফতর বেস্ট পারফরম্যার? সামনে এল সেই রিপোর্ট। চলতি সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে (Modi Cabinet Meeting) বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে বিভিন্ন মন্ত্রকের কাজের মূল্যায়ণ হয়। আর মূল্যায়ণের পরই রিপোর্ট কার্ড প্রকাশিত হয়। কোন দফতর কোন ব়্যাঙ্কে রয়েছে তা ওই মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দেন ক্যাবিনেট সচিব টি. ভি. সোমানাথন।

কোন স্থানে কোন মন্ত্রক রয়েছে?

২০২৫ সাল পর্যন্ত মন্ত্রণালয়গুলোর কাজের ভিত্তিতে এই মূল্যায়ণ করা হয়েছে। প্রশাসনিক সূচকের ভিত্তিতে বিভাগগুলোকে আলাদাভাবে র‍্যাঙ্কিং দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযোগ নিষ্পত্তি এবং পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভাল পারফরম্যান্স করেছে কনজ়িউমার অ্যাফেয়ার্স মিনিস্টার বা ভোক্তা বিষয়ক মন্ত্রক। আবার ফাইল নিষ্পত্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সেরা রেটিং পেয়েছে কয়লা মন্ত্রক। আবার সেরা না হলেও ভালো পারফরম্যান্স দফতরগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ ও স্বাস্থ্য মন্ত্রক।

মন্ত্রিসভার বৈঠকের পরই কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী নিজেদের দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আগামী সপ্তাহে আরও কয়েকটি মন্ত্রক একই ধরনের বৈঠক করে কাজের গতি বৃদ্ধি এবং সমস্যার জায়গাগুলি চিহ্নিত করার উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে। এমনই এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আধিকারিকদের নির্দেশ দেন, যাতে কৃষক এবং আর্থিকভাবে দুর্বল মানুষজন সমস্যার সমাধানে অযথা হয়রানির শিকার না হন। তিনি আরও জোর দিয়ে বলেন, অভিযোগ নিষ্পত্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

মন্ত্রিসভার বৈঠকে কী নির্দেশ প্রধানমন্ত্রীর?

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের পরামর্শ দেন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসনিক কাজে যেন দেরি না হয়। কোনও সরকারি ফাইল যেন অপ্রয়োজনীয় প্রক্রিয়ায় আটকে না থাকে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দ্রুত শেষ করতে হবে উন্নয়নের কাজ। পাশাপাশি মন্ত্রীদের বিতর্ক এড়িয়ে চলার নির্দেশ দেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker