0%

দুর্গাপুজোর আগে বড় সঙ্কট! মাটি না মেলায় মাথায় হাত কুমোরটুলির শিল্পীদের

সবদিক নিউজ: পুজোর আগেই কুমোরটুলিতে হাহাকার। কারণ কলকাতার (Kolkata) কুমোরটুলিতে প্রতিমার তৈরি করার জন্য প্রয়োজন মাটির। তবে এবার সেই মাটির দেখা দিল তীব্র আকাল। শুক্রবার এই সমস্যার সময়ে কাল ৩০ দিন অতিক্রম করেছে বলে জানা গিয়েছে। এর যেরই ইতিমধ্যেই একাধিক প্রতিমার বায়না বাতিল হতে শুরু করেছে বলে জানা গিয়েছে। এর ফলে উদ্বেগ বেড়েছে মৃৎশিল্পীদের মধ্যে।

কুমোরটুলিতে মাটি-সঙ্কটের কালো ছায়া, ব্যবসায় ধাক্কা শিল্পীদের (Kolkata)

এই বিষয়ে মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন,” বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রতিমার বায়না নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে”। এছাড়াও তাঁদের বক্তব্য, সময়মতো প্রতিমা তৈরি ও সরবরাহ নিশ্চিত না করতে পারলে উদ্যোক্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা নতুন অর্ডার বুঝে শুনে নিচ্ছেন কলকাতার কুমারটুলির মৃৎশিল্পীরা (Kolkata)।

Kolkata the dark shadow of land crisis in kumortuli

 সোনার দামে বড় চমক! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর গহনা কিনতে কত খরচ হবে?

তবে সংগঠনের পক্ষ থেকে বাবু পাল জানান, বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের বিভিন্ন দফতরে ই-মেল করা হয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবার থানা ও ভূমি ও ভূমি সংস্কার দফতরকেও চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে তিনি জানান।মৃৎশিল্পীদের একাংশের দাবি, শুধু দক্ষিণ ২৪ পরগনাই নয়, হাওড়ার উলুবেড়িয়া থেকেও মাটি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে।

আর এই অবস্থায় চরম অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। তাঁদের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে আর্থিক সংকটের পাশাপাশি জীবিকা নিয়েও বড় সঙ্কটে পড়তে হবে বলে মনে করছেন (Kolkata)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker