মেইন রোডে টোটোর দাপাদাপি বন্ধ! কড়া ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরে রাজ্য জুড়ে টোটো (Toto), ই-রিকশার দাপট প্রচুর বেড়েছে। বর্তমানে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই এগুলি ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে এসব নিয়ে নানা অভিযোগও সামনে আসে। এই পরিস্থিতিতে রাজ্যে টোটো, ই-রিকশা চলাচল নিয়ে কড়া অবস্থান নিতে চলেছে পরিবহণ দফতর। সম্প্রতি সেই ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) নিজে।
টোটো, ই-রিকশা চলাচল নিয়ে কী ঘোষণা অর্জুনের? | (Toto)
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বার্তা দেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি বলেন, প্রধান রাস্তা কিংবা হাইওয়ে, যেখানে ভারী যানবাহন চলাচল করে, সেখানে আর টোটো চলতে দেওয়া হবে না। এই গাড়িগুলিকে মেইন রোড থেকে সরিয়ে এলাকার ভিতরের বিভিন্ন রাস্তায় চলাচলের বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুনঃ ভয়ে কাঁপবে শত্রুপক্ষ! মোদীর উদ্বোধন করা ৩ যুদ্ধজাহাজের বিশেষত্ব জানুন
এই বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশিকার কথাও উল্লেখ করেন অর্জুন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে, যেসব রাস্তায় ভারী যানবাহন চলাচল করে, সেখানে টোটো চলাচল করা একেবারেই উচিত নয়। দুর্ঘটনা ও যানজট এড়াতে এবং যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে প্রশাসন এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
পরিবহণমন্ত্রী এই মন্তব্য করার পর মনে করা হচ্ছে, শীঘ্রই হয়তো মেইন রোডে টোটো চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। দুর্ঘটনা ও যানজট এড়ানোর পাশাপাশি যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

এদিকে পরিবহণ দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্জুন সিং। কয়েকদিন আগেই তিনি জানান, এই মুহূর্তে রাস্তায় প্রয়োজনের তুলনায় সরকারি বাস কম রয়েছে। ফলে রাস্তায় সরকারি বাস বৃদ্ধি তাঁর অন্যতম অগ্রাধিকার। একইসঙ্গে কলকাতার রাস্তায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। এবার মেইন রাস্তায় টোটো, ই-রিকশা চলাচল নিয়ে বড় ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী।




