থাইল্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনা, ৩২ বছর বয়সে প্রাণ হারালেন মারফি

Entertainment Latest Live News Updates: মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল জনপ্রিয় মার্কিন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার কনর মারফির জীবন। থাইল্যান্ডে পানিতে ডুবে তাঁর মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা।সূত্রে খবর জ্বলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ফিটনেস, বডিবিল্ডিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে কনর মারফি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অল্প বয়সেই লক্ষ লক্ষ অনুরাগীর অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তিনি। তাই মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু শুধু পরিবার বা ঘনিষ্ঠদেরই নয়, গোটা ফিটনেস কমিউনিটিকেই গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ফিটনেস তারকা ও বডিবিল্ডারদের কাছে থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই জনপ্রিয় গন্তব্য। প্রশিক্ষণ ও জীবনযাপনের জন্য বহু পরিচিত মুখ সেখানে বসবাস করেন। তবে কনর মারফির এই অকাল মৃত্যু সেই তালিকায় আরও একটি মর্মান্তিক অধ্যায় যোগ করল।



