0%

শিল্পায়নের রুক্ষতা কাটিয়ে বিনিয়োগে ভারত সেরা হবে বাংলা, ডানকুনির মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর

সবদিক নিউজ: শনিবার ডানকুনিতে একটি হোসিয়ারি সংস্থার ভূমি পুজো এবং শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানেই এদিন ডবল ইঞ্জিন সরকারের সুফল থেকে শুরু করে বিনিয়োগের ক্ষেত্রে বাংলার নতুন সূচনার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর দাবী আগামীদিনে বাংলার শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে বাইরে থেকেও শিল্পপতিরা আসবেন।

শীঘ্রই কাটবে বাংলার শিল্পায়নের রুক্ষতা : Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে যে রুক্ষতা বা খরা এসেছে তা আজকের নয় কিংবা গত ১৫ বছরের নয। ৩৪ বছরের কমিউনিস্ট রাজত্বের সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে।’ তবে রাজ্যবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাস, এই অচল খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে বাংলা।

রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য মহাশয়ের দেখানো স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘শমীকদা শুধু বাংলায় বা অন্য প্রদেশে থাকা শিল্পপতিদের বিনিয়োগের কথা বলেননি। আগামী দিনে বাংলায় আন্তজার্তিক শিল্পায়ন হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। শমীকদা সেই স্বপ্ন দেখিয়েছেন, আর পূরণ করার দায়িত্ব দিয়েছেন আমাকে।’

আরও পড়ুনঃ ভারতের EV ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ, লিথিয়াম-আয়ন প্ল্যান্টে ১,৪০০ কোটি ঢালছে Exide

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন বাংলা  বিনিয়োগে আবার ভারত সেরা হবে। এপ্রসঙ্গে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘মান্যবর অশোক টোডি জি তিনি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। এবং তিনি বলেছেন, ভয় আউট ভরসা ইন।’

ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পশ্চিমবঙ্গ

ভূমি পুজো এবং শিলন্যাসের ফলক উন্মোচন কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য উপস্থিত সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার প্রসঙ্গে রাজ্য বাসীর উদ্যেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে প্রত্যেককে বলবো ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যার সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো স্বাস্থ্য-শিক্ষায় অধুনিকতার ছোঁয়া পোঁছে দেওয়া এটা সরকারের কাজ।’ এছাড়াও বাংলার শিল্পের ভবিষ্যৎ নিয়ে আরও অনেক কিছুই এদিন বলেন মুখ্যমন্ত্রী। নিচেই রইল সম্পূর্ণ বক্তব্যের ভিডিও।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker