0%

‘শিক্ষা হয়েছে… ২০০৪এ এক পারলে ২০২৬ এও ফের শুরু করতে পারব’, ভিডিও বার্তা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ৪ঠা মে ২০২৬, বিগত তিন বারের মত এবারেও জিতবেন এমনটাই আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু জনগণের রায় ছিল অন্য। বেলা যত বাড়তে থাকে ততই ভোটের রেজাল্ট জানান দেয় বাংলায় বিজেপির সরকার (BJP West Bengal) গঠন হতে চলেছে। এরপর কেটে গেছে দুমাসের কিছুটা বেশি সময়। এরই মধ্যে ভাঙ্গন ধরেছে তৃণমূলে, কালীঘাট বনাম ঋতব্রতর তৃণমূলে হয়েছে। আর বর্তমানে দেখা যাচ্ছে এক এক করে মমতার হাত ছেড়ে ঋতব্রতর নব তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন অনেকেই। এমতাবস্থায় কি ভবিষ্যতের উদ্দেশ্যে কি বার্তা দিলেন প্রাক্তন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

২০০৪-এ পারলে ২০২৬-এও আবার শুরু করতে পারব : মমতা বন্দ্যোপাধ্যায়

গতকাল অর্থাৎ বুধবার ফেসবুক লাইভ এসেছিলেন মমতা। সেখানেই নিজের অবস্থান স্পষ্ট করে দেন। পুরোনো দিনের কথা তুলে তিনি জানান, ১৯৯৮  সালে দলের প্রতীক পাই। ২০০৪ সালে একা যদি নতুন করে শুরু করতে পারি, ১৯৯৬ এ যদি নতুন করে শুরু করতে পারি, তাহলে ২০২৬ এও আবার একবার শুরু করতে পারব।

Mamata Banerjee live on 15th July

কারা থাকছেন মমতার পাশে?

নতুন শুরু তো করবেন, কিন্তু সেই শুরুতে কাদের পাশে পাবেন মমতা? এদিন এই প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, এখনও লোকসভার ৮ জন ও রাজ্যসভার ১০ জন সাংসদ রয়েছে। তাছাড়া বিধায়কও রয়েছে অনেক। এছাড়া এতদিন যে সমস্ত বুধ সভাপতি, জেলা সভাপতিরা কোনো কিছু না পেয়েও শুধুমাত্র ত্যাগ করেছেন তারাও সাথে আছেন। একটা বা দুটো নয়, তিনটে জেনারেশন তৈরি করেছেন, তাদের মাথার উপর ছাতার ন্যায় থাকবেন মমতা।

আরও পড়ুনঃ ‘জেনে শুনে রোগ মাথায় চড়তে দিয়েছেন মমতা!’ ভালো-খারাপ তৃণমূল নিয়ে মাথাব্যথা নেই: দিলীপ ঘোষ

পতনের পর মমতার প্রথম একুশে জুলাই

আর মাত্র কিছুদিন পরেই একুশে জুলাই, কিভাবে পালন করবে মমতার তৃণমূল? এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, আমরা খালি গলাতেও বক্তৃতা দিতে পারি। আবার প্রয়োজনে রিক্সায় দাঁড়িয়েও বক্তব্য রাখতে পারি। কিন্তু কেন হটাৎ এমন কথা? কারণ মমতার আশঙ্কা, সেদিনের সভার জন্য ডেকোরেটার্সদের ভয় দেখানো হতে পারে।

প্রসঙ্গত, কিছুদিন বাদে বাদেই প্রকাশিত আসছে অবশিষ্ট নেতাদের দল বদলের (কালীঘাট তৃণমূল থেকে নব তৃণমূল) খবর। যেমন গতকালই ঋতব্রতর দলে শামিল হয়েছেন একদা মমতার কালারফুল বয় মদন মিত্র। এই প্রসঙ্গে মমতা বলেন, আমি ক্ষমাপ্রার্থী, আমার শিক্ষা হয়ে গেছে। বেঈমানদের অনেক লাগেজ, ব্যাগেজ রয়েছে। অনেক অজানা সত্য আমি জানতে পারছি।

সবশেষে তিনি জানান, বাংলার সংস্কৃতি বিগত দুমাসে অপসংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। বাংলাটা চলে গেছে কিছু অসামাজিক লোকের হাতে, কিছু লুম্পেনদের হাতে। আপনারা জোর করে ক্ষমতায় এসেছেন ভালো কথা, ভালো করে কাজ করুন না। কন্সট্রাক্টিভ কো-অপারেশন তো আমরা করতেই পারি। তবে মনে রাখবেন, একতরফা আপনারা অত্যাচার করবেন, দুরাচার করবেন আর আমরা মুখটি বন্ধ করে বসে থাকব, এটা তো হয় না। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker