0%

সপ্তাহান্তে ইরানে ভয়ংকর হামলার ছক! সেনাবাহিনীকে কী নির্দেশ ট্রাম্পের?

ইরানকে শিক্ষা দিতে ফের আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই সপ্তাহান্তে তেহরানে ভয়ংকর হামলার ষড়যন্ত্র আমেরিকার! মার্কিন সংবাদমাধ্যমের একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, তেহরানকে নতি স্বীকারে বাধ্য করার লক্ষ্যে মার্কিন সেনাকে ইরানের উপর নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, “আমরা ওদের উপর কঠোর আঘাত হানব, যাতে তারা আর সহ্য করতে না পারে। আমরা কেবল আমাদের জয় চাই।” ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের উপর থেকে তাঁর আস্থা উঠে যাচ্ছে। কারণ, তারা মিথ্যা বলে বিষয়গুলিকে ভুলভাবে উপস্থাপন করে। অপর একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি পরিকাঠামো ও শোধনাগারগুলিকে লক্ষ্য করে এযাবৎকালের অন্যতম বড় হামলার পরিকল্পনা করছে। এর মাধ্যমে ইজরায়েল ইরানের সঙ্গে ফের সামরিক সংঘাতে জড়াতে চায়।

আরও পড়ুন:

এদিকে প্রকাশ্যে না এলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাকে বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে মোজতবার বার্তা, ‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’ হেজবোল্লার যোদ্ধাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। বলেন, “লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের দায়িত্ব। ইজরায়েলের আক্রমণের সামনে একমাত্র হেজবোল্লাই অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker