0%

ডেবিউ সিজনেই ৬১৩ রান! কে এল রাহুলের পরিবর্তে India A স্কোয়াডে ‘এন্ট্রি’ ২১ বছরের শিখর মোহনের

সবদিক নিউজ: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে শেষ দু’টি চার দিনের ম্যাচের জন্য ঝাড়খণ্ডের ওপেনার শিখর মোহন (Shikhar Mohan) প্রথমবারের মতো ইন্ডিয়া ‘এ’ দলে (India A) ডাক পেয়েছেন। মূলত ২১ বছর বয়সী এই খেলোয়াড় কেএল রাহুলের (KL Rahul) পরিবর্তে খেলবেন। রাহুল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম ৪ দিনের ম্যাচ খেলার পর ODI দলে ডাক পেয়েছেন। এদিকে, চলতি রঞ্জি ট্রফি মরসুমে এই বাঁহাতি ব্যাটারু দুর্দান্ত ফর্মে আছেন এবং টানা ২ টি সেঞ্চুরি করেছেন। শিখর জামশেদপুরে কেরালার বিরুদ্ধে ১৪৩ রান করেন এবং এরপর পুণেতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ১২৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।

India A স্কোয়াডে ‘এন্ট্রি’ ২১ বছরের শিখর মোহনের (Shikhar Mohan):

মেন্টর করেছেন ভূয়সী প্রশংসা: জানিয়ে রাখি যে, শিখর মোহনের মেন্টর তথা ঝাড়খণ্ডের প্রাক্তন ক্রিকেটার ঈশঙ্ক জাগ্গি এই তরুণ খেলোয়াড়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, শিখরের পরবর্তী ধাপে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। তাঁর মতে, ‘এটাই উপযুক্ত সময়। শিখর ভালো ফর্মে আছে। রঞ্জি ট্রফিতে দু’টি সেঞ্চুরি করেছে। শিখর দলীপ ট্রফির ফাইনাল ও ইরানি ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে।’

21-year-old Shikhar Mohan enters the India A squad, replacing KL Rahul.

ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স: উল্লেখ্য যে, শিখর ২০২৫-২৬ সালে তাঁর অভিষেক মরসুমে দু’টি সেঞ্চুরি-সহ ৫৫.৭৩ এভারেজে ৬১৩ রান করেন। তিনি নতুন মরসুমটিও দুর্দান্তভাবে শুরু করেন। জামশেদপুরের কিনান স্টেডিয়ামে কেরালার বিরুদ্ধে ঝাড়খণ্ডের প্রথম ম্যাচে তিনি ১৪৩ রান করেন। এই বাঁহাতি ব্যাটার দলীপ ট্রফির ফাইনালে ইস্ট জোনের হয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যেখানে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৮৫ ও ৫২ রান করেন। এরপর ইরানি ট্রফিতে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে খেলার সময়ে শিখর শ্রীনগরের সবুজ পিচে ৬০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। ঈশঙ্ক জাগ্গি আরও জানিয়েছেন যে, শিখর মোহন গত চার-পাঁচ বছর ধরে ধারাবাহিক ফর্মে আছেন এবং বয়স-বেসড ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছেন।

 নকশালদের বিরুদ্ধে লড়তে গিয়ে বিস্ফোরণে হারিয়েছেন পা! এশিয়ান প্যারা গেমসে সোনা জিতে নজির তোমানের

এদিকে, শিখর নিজে স্বীকার করেছেন যে, ভালো শুরুকে বড় ইনিংসে পরিণত করতে তিনি মাঝে মাঝে বেগ পান এবং এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বলের মুখোমুখি হওয়ার আগে আমি নিজের সঙ্গে কথা বলি। আমি নিজেকে মনে করিয়ে দিই যেন বলের দিকে নজর রাখি এবং মনোযোগী থাকি। এটা আমাকে অনেক সাহায্য করেছে।” তিনি বলেন, ‘জাগ্গি ভাইও আমাকে এই ব্যাপারে সাহায্য করেছেন। বিশেষ করে যখন তিনি অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিলেন। আমি একবারে একটি বলের ওপর আরও বেশি মনোযোগ দিতে শুরু করি। এই পদ্ধতিটি আমাকে সত্যিই অনেক সাহায্য করেছে।’

 সাইবার জালিয়াতি প্রতিরোধে সরকারের বড় উদ্যোগ! কবে থেকে লাগু সিম বাইন্ডিং?

জানিয়ে রাখি যে, শিখর আগামী ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এবং ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ দলে যোগ দেবেন। সেখানে ৩১ অক্টোবর থেকে দ্বিতীয় ৪ দিনের ম্যাচটি সম্পন্ন হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker