0%

দীপাবলির আগেই জোড়া সুখবর, বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

SOBDIK NEWS: দীপাবলির আগেই কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে বড় সুখবর কেন্দ্রের। কালীপুজোর আগেই নতুন ট্রেন এবং মেট্রোর নতুন রুট নিয়ে জোড়া সুখবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইন তৈরি, জানিয়ে দিলেন রেলমন্ত্রী।

বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো (Kolkata Metro) রুট নিয়ে বড় আপডেট

উল্লেখ্য, কলকাতা মেট্রোর বেলেঘাটা-আইটি সেন্টার অংশটি ৩২ কিমি দীর্ঘ কবি সুভাষ-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত। মোট ৫ টি পর্যায়ে এগোচ্ছে করিডর নির্মাণের কাজ। বর্তমানে এই করিডরের দুটি অংশে চালু রয়েছে যাত্রী পরিষেবা।

Kolkata Metro beleghata it centre route update

চালু রয়েছে পরিষেবা: কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা চলছে। অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা অংশেও শুরু হয়ে গিয়েছে পরিষেবা। এমতাবস্থায় বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে বিদ্যুতের কাজ শুরু হলে আরও এক ধাপ এগিয়ে যাবে কাজ।

আরও পড়ুন : ৫৬ বছরে এই প্রথম, বদলাচ্ছে শান্তিপুরের বামা কালী মায়ের নাচের স্থান, বড় সিদ্ধান্ত ক্লাবের

কবে হবে ট্রায়াল: কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রোজেক্ট বেলেঘাটা থেকে আইটি সেক্টরের প্রোজেক্ট শেষ হয়ে গিয়েছে। সাড়ে ৪ কিমি দীর্ঘ এই রুট জুড়ছে গ্রিন লাইনের সঙ্গে। ট্রায়াল শেষ হলে প্রধানমন্ত্রীকে এর উদ্বোধন করার অনুরোধ করবেন বলেও জানান রেলমন্ত্রী।

আরও পড়ুন : ১৬ ডিসেম্বর গোয়ায় সম্পন্ন হবে নিলাম! সামনে এল IPL ২০২৭-এর রিটেনশনের ডেডলাইন

সেই ২০১০ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। বেলেঘাটা থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত অংশে পরিষেবা চালু হলে সল্টলেক সেক্টর ফাইভে কর্মরতদের খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker