0%

Agnimitra Paul takes On spot action against footpath encroachment and illegal parking in Asansol

শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং লাগামহীন যানজটের সমস্যা মেটাতে আসানসোল শহরে আচমকা পরিদর্শনে নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন চলাকালীন জিটি রোডের ফুটপাত দখল করে থাকা দোকানদারদের কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, কোনও অবস্থাতেই ফুটপাত দখল বরদাস্ত করা হবে না। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দখল করে রাখা দোকান মালিকদের উঠে যেতে নির্দেশ দেন তিনি।

​ফুটপাত দখলের পাশাপাশি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিটি রোডের ওপর যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা ও তার জেরে তৈরি হওয়া তীব্র যানজট। এদিন পরিদর্শনকালে এই বিশৃঙ্খলা মন্ত্রীর নজরে আসতেই তিনি ক্ষোভ প্রকাশ করেন। অনিয়ন্ত্রিতভাবে বাস দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি হচ্ছে, তা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন অগ্নিমিত্রা। কর্তব্যরত ট্রাফিক অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশ দেন, নিয়ম ভেঙে রাস্তার ওপর যত্রতত্র বাস দাঁড়ালেই যেন সেগুলিকে স্ক্র্যাপ বা কাঁটা লক করে দেওয়া হয়। বৃহস্পতিবার নিজে দাঁড়িয়ে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে কাঁটা লক লাগানোর ব্যবস্থা করেন তিনি।

​পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তা দেন, “সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে এবং রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে কোনো বাস পার্কিং করা যাবে না।” শহরের ট্রাফিক ব্যবস্থাকে মসৃণ করতে আগামীদিনেও এই ধরণের কঠোর নজরদারি জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker