0%

Ayushman Card Application Rejected: আপনার আয়ুষ্মান কার্ডের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে এই কারণে…

নয়া দিল্লি: আজকের দিনে শারীরিক সুস্থতা নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। যে কোনও মুহূর্তেই বিপদ বা বড় ধরনের কোনও অসুস্থতা দেখা দিতে পারে। তবে বর্তমানে যা চিকিৎসার খরচ, তাতে স্বাস্থ্যবিমা ছাড়া চিকিৎসা করানো কঠিন। কিন্তু সকলের পক্ষে তো স্বাস্থ্যবিমা করানো সম্ভব নয়। দেশের গরিব মানুষদের নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাওয়া যায়। দেশের বাকি রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। অনেকেই ইতিমধ্যে আবেদন করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পে। তবে জানেন কি, সামান্য একটা ভুলেও, আয়ুষ্মান কার্ড রিজেক্ট হয়ে যেতে পারে। আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চাইলে, এই ভুল যেন না হয়।

আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে সরকারি বা বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে চিকিৎসা পেতে প্রয়োজন হয় আয়ুষ্মান কার্ড। এই কার্ড না থাকলে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে না। যারা নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করছেন, তাদের অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কিছু ভুলের জন্য। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আবেদনের সময় এই বিষয়গুলি খেয়াল রাখুন, যাতে আবেদন রিজেক্ট না হয়-

  • আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার সময় প্রথমেই দেখুন যে এনএইচএ পোর্টালে (NHA portal) যে তথ্য আছে, তা নিজের আধার কার্ডের সঙ্গে মিলছে কি না। যদি এই দুটির মধ্যে তথ্য না মেলে, তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে।
  • অনেক সময় বাবার নামে ফারাক থেকে যায়। অর্থাৎ আধার কার্ডে বাবার নাম এক লেখা, অন্য নথিতে আলাদা নাম বা বানান লেখা। নামের বানানের এই ফারাকের কারণেও অনেক সময় আয়ুষ্মান কার্ডের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে।
  • যদি এনএইচএ পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল থাকে, তাহলেও আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে।
  • আয়ুষ্মান কার্ডের আবেদনে যে জন্মতারিখ উল্লেখ করা আছে, তা যেন আধার কার্ডেও এক থাকে। যদি এই তথ্যে ফারাক থাকে, তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে।
  • একইভাবে আধার কার্ডের সঙ্গে এনএইচএ পোর্টালে বাড়ির ঠিকানাও এক হতে হবে। এই তথ্যে ফারাক থাকলেও, আবেদন খারিজ হয়ে যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker