0%

Entertainment Latest Highlights: মেসি দর্শন না মিলতেই ঋত্বিক যা বললেন…

 Messi in Kolkata: গতকাল শহরে এসেছিলেন ফুটবল কিংবদন্তী- ঈশ্বরের বরপুত্র। লিওনেল মেসিকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বহু মানুষ। যেদিন থেকে খবর রটেছিল মেসি আসছেন, সেদিন থেকে আলোচনা ছিল তুঙ্গে। এমনকি টিকিট নিয়েও বহু জলঘোলা হয়েছে। 

হাজার হাজার টাকার টিকিট কেটে গতকাল বহু ভক্ত হাজির হয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন। মাঠে মেসিকে ঘিরে ছিলেন স্পন্সর এবং রাজনৈতিক নেতারা ঘিরে থাকায় তাকে কেউ স্পষ্ট করে চাক্ষুস করা তো দূর, অনেকেই  এমন অভিযোগ করেছেন যে তাঁরা মেসির চুল পর্যন্ত দেখতে পাননি। রাগে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। যুবভারতী তখন যেন রণক্ষেত্র। চারিদিকে তখন সব ভেঙে চুড়ে হুলুস্থুলু। 

  • Dec 14, 2025 18:51 IST

    Dhurandhar box office: দ্বিতীয় শনিবারেই ৫০ কোটির রেকর্ড! ‘পুষ্পা ২’ ও ‘ছাভা’-কে টপকে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

    রণবীর সিং অভিনীত আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। মুক্তির দ্বিতীয় শনিবারেই, ছবিটি ইতিহাস গড়ে ৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলে। নবম দিনে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বড় হিটগুলিকেও ছাড়িয়ে যায়। ট্রেড ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, শনিবার একদিনেই ছবিটির আয় ৫৩ কোটি টাকা। যা কেবল ‘ধুরন্ধর’-এর ৯ দিনের দৌড়ে, সর্বোচ্চ একদিনের আয়ই নয়, বরং দ্বিতীয় শনিবারে কোনও হিন্দি ছবির সর্বকালের সর্বোচ্চ ঘরোয়া আয়।

  • Dec 14, 2025 17:11 IST

    Dharmendra-Hema: ‘হেমাকে পাবে না তবে’, শোলের আগেই ধর্মেন্দ্রকে সতর্কবাণী শুনিয়েছিলেন কে?

    রমেশ সিপ্পি জানান, ছবিতে বীরু চরিত্রে অভিনয় করতে, ধর্মেন্দ্র শুরুতে একেবারেই আগ্রহী ছিলেন না। বরং তিনি চাইছিলেন গব্বর সিং–এর মতো নেতিবাচক ও রঙিন চরিত্রে অভিনয় করতে। নিউজ ১৮–কে দেওয়া এক সাক্ষাৎকারে রমেশ বলেন, পুরো চিত্রনাট্য শোনার পর ধর্মেন্দ্র তাঁকে জানিয়েছিলেন- বীরুর চরিত্র ভালো হলেও গল্পের মূল কেন্দ্রে রয়েছে সঞ্জীব কুমারের চরিত্র ঠাকুর। এমনকি তিনি প্রশ্ন তুলেছিলেন, ঠাকুরের ভূমিকায় তাঁকে ভাবা যায় কি না।

  • Dec 14, 2025 16:13 IST

    Shubhashree Ganguly-Messi: যুবভারতীতে মেসিকে নিয়ে অরাজকতা, আর তার খেসারত অভিনেত্রীর! শুভশ্রী বিতর্কে মুখ খুললেন রাজ

    তবে আসল যে গণ্ডগোল, সেখানে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি সেই অনুষ্ঠানে বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করতেই গিয়েছিলেন। এবং সেখান থেকে ছবি আপলোড করতেই রেগে আগুন অধিকাংশ। ভক্তরা যা নয় তাই তাঁকে নিয়ে মন্তব্য করেছেন। কেউ নেচে নেচে বলেছেন মেসিকে দেখতে গিয়ে শুভশ্রীকে দেখলাম। আবার কেউ কেউ তাঁর শিক্ষার অভাব আছে বলেই উল্লেখ করেছেন। এদিকে স্ত্রীকে এভাবে কটাক্ষের শিকার হতে দেখেই তেড়েফুঁড়ে উঠলেন রাজ।

  • Dec 14, 2025 15:18 IST

    Shefali Shah: ‘দূরত্ব মানেই বিচ্ছেদ…’, প্রথম বিবাহ ভাঙার পর কীভাবে দ্বিতীয়বার সংসার পাতার সিদ্ধান্ত নেন শেফালি?

    Shefali Shah: অভিনেত্রী শেফালি শাহকে আজ অনেকেই নেটফ্লিক্স সিরিজ দিল্লি ক্রাইম–এ তার ভূমিকার জন্য চেনেন। তবে তার অভিনয় জীবন শুরু হয়েছিল আরও অনেক আগে- রঙ্গিলা (1995) এবং পরে সত্যা (1998)–এর মতো উল্লেখযোগ্য ছবিতে। পর্দায় তিনি যেমন দৃঢ়, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি পেরিয়েছেন নানা উত্থান–পতন। অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি খুঁজে পান নতুন সঙ্গী-চিত্র পরিচালক বিপুল অমৃতলাল শাহকে। আজ সেই দম্পতি একসঙ্গে পেরিয়ে ফেলেছেন ২৫ বছরের সফর।

  • Dec 14, 2025 14:15 IST

    Virat-Anushka: লন্ডন গুঞ্জনের মাঝেই দেশে ফেরা? বিমানবন্দরে বিরাট-অনুস্কা, পাত্তাই পেলেন না কেউ?

    কয়েক মাসের নীরবতার পর অবশেষে আবার ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী অনুস্কা শর্মা। শনিবার মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে স্বামী, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে দেখা যায় তাঁকে। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে থাকা এই দম্পতির একটি ছোট্ট ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে।

  • Dec 14, 2025 13:15 IST

    ৫ বছরেই ছেড়ে গেলেন বাবা, বলিউডের এই সুপারস্টারের করুণ জীবনকাহিনী, সাফল্যের পথে..

     বলিউডে সাফল্যের পথ সবার জন্য এক নয়। কেউ শাহরুখ খানের মতো শুরু থেকেই জনপ্রিয়তা পান। আবার কেউ কেউ, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, রাজপাল যাদবের মতো বহু বছর সংগ্রাম করে পরিচিতি পান। আবার হৃতিক রোশন বা আহান পান্ডের মতো তারকা-সন্তানরা রাতারাতি জনপ্রিয় হন, কিন্তু খুশি কাপুরের মতো কেউ কেউ একের পর এক ছবি করেও দর্শকদের মন ছুঁতে পারেন না। এই বৈচিত্র্যের মাঝেই ১৯৯৭ সালে বলিউডে পা রাখেন অক্ষয় খান্না। বিনোদ খান্নার ছেলে হয়েও তার সাফল্য ছিল ধীর, স্থির আর নিজস্ব পরিশ্রমের ফল।

  • Dec 14, 2025 12:23 IST

    Messi in Kolkata: মেসি এলেন, কিন্তু দর্শন মিলল না! এই রাজ্যে যোগ্য-অযোগ্যর প্যারামিটার মাপছেন শ্রীলেখা-ঋত্বিক?

    অভিনেতা এক্ষেত্রেও আবার যোগ্য-অযোগ্যের প্যারামিটার নিয়ে বসেছেন। এই বাংলায় যে অযোগ্যরা সবার আগেই ভাল সুযোগ পায়, সেকথাই তাঁর বক্তব্যে ধরা পড়ল। অভিনেতা সমাজ মাধ্যমে লিখলেন, “আবার সেই যোগ্যরা পেলো না অযোগ্যরা পেলো। মেসিকে দেখা নিয়ে বলছি…।” এদিকে আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনিও গলা চড়িয়েছেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker