Entertainment Latest Live News Updates: আমির কি ফেরাতে পারলেন অরিজিতকে?

Entertainment Latest Live News Updates: আমির জানান, তাঁর ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর গান নিয়েই মূলত এই সফর। এই ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিটি প্রযোজনা করছেন আমির নিজেই। তিনি বলেন, “আমি সেখানে গিয়েছিলাম ‘এক দিন’-এর জন্য অরিজিৎকে গান গাওয়াতে। আমি তাকে রাজি করাতে পেরেছি। জুনায়েদের জন্যই তিনি গান গাইছেন।”
Feb 10, 2026 18:39 IST
Jana Nayagan: ‘জন নয়াগণ’ রিলিজ ঘিরে জোর জল্পনা
‘জন নয়াগণ’ (Jana Nayagan) ছবির মুক্তি ঘিরে জট কাটার ইঙ্গিত মিলতেই নতুন করে চর্চা শুরু হয়েছে থালাপতি বিজয় ভক্তদের মধ্যে। পরিচালক এইচ. ভিনোথের রাজনৈতিক অ্যাকশন ড্রামা ঘিরে সেন্সর জটিলতা এবং আদালত মামলা দীর্ঘদিন ধরেই মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ ছবিটির মুক্তির সম্ভাবনাকে আবারও জোরালো করেছে।
Feb 10, 2026 18:00 IST
Karan Johar: আদিত্য চোপড়ার কড়া দৃষ্টি, ‘এক ধাক্কা দিয়ে…’, করণের বাঁচা দায় করেছিলেন কে?
বলিউডের অন্যতম সফল সিনে-নির্মাতা করণ জোহর আজ যে অবস্থানে পৌঁছেছেন, তার শুরুটা ছিল একেবারেই ভিন্ন পথে। পরিচালকের আসনে বসার অনেক আগে, ১৯৯৫ সালের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র সেটে তিনি কাজ করেছিলেন সহকারী হিসেবে, তাও আবার পোশাক বিভাগের সহযোগী হিসাবে। সেই সময়ের অভিজ্ঞতা আজও তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, সেই শুরুর দিনগুলোতে কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে কাজ করা, তাঁর জন্য ছিল বেশ ভয়ের অভিজ্ঞতা। তাঁর কথায়, “আমি সত্যিই আঘাত পেয়েছিলাম। তখন মনে হতো, তিনি আমার জীবনটাই নরক করে তুলেছিলেন।”
Feb 10, 2026 17:44 IST
Govinda: বন্দুক হাতে দুষ্কৃতীদের মুখোমুখি অভিনেতা!
বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনার স্মৃতি আবারও সামনে এল তাঁর সাম্প্রতিক বক্তব্যে। বহু জল্পনা-কল্পনার পর অবশেষে নিজেই মুখ খুললেন সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে, যখন একদল দুষ্কৃতী তাঁর মুম্বইয়ের বাড়ি ঘিরে ফেলে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক হাতে নিয়ে তাঁদের মুখোমুখি হতে বাধ্য হন অভিনেতা
Feb 10, 2026 17:05 IST
Arijit Singh: অরিজিৎ-কে জড়িয়ে ধরলেন অনুস্কা, আফটারপার্টির ভাইরাল ভিডিও দেখার মত
গায়ক-সুরকার অরিজিৎ সিংকে ঘিরে, সাম্প্রতিক জল্পনার মাঝেই, কলকাতায় এক স্মরণীয় সংগীত সন্ধ্যার সাক্ষী হল দর্শকরা। ২৭ জানুয়ারি প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে, একটি পোস্ট শেয়ার করে দেশজুড়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। সেই আবহের মধ্যেই ৮ ফেব্রুয়ারি, তিনি মঞ্চে ফিরলেন একেবারে অন্য রূপে- সেতার শিল্পী অনুষ্কা শঙ্করের কলকাতা কনসার্টে, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়ে। তাঁর এই অপ্রত্যাশিত পারফরম্যান্স, মুহূর্তের মধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে দেয় শ্রোতাদের মধ্যে।
Feb 10, 2026 15:50 IST
Amitabh Bachchan: ‘হতাশ হলে কলকাতায় যান’- শহরকে নিয়ে আবেগঘন অমিতাভ
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কণ্ঠে কলকাতার কথা উঠলেই যেন আলাদা এক আবেগ ঝরে পড়ে। সম্প্রতি এক জনপ্রিয় কুইজ শো-এর মঞ্চে প্রতিযোগীর সঙ্গে গল্প করতে করতেই হঠাৎ তিনি বলে ফেলেন, “কলকাতা (Kolkata) খুব অদ্ভুত জায়গা… আপনি যদি জীবনে কখনো খুব নিরাশ বা হতাশ হয়ে পড়েন, তাহলে কলকাতা চলে যান। কলকাতার মানুষ আপনাকে উঠিয়ে নিজের কাঁধে বসিয়ে নেবে।” এই একটুকরো মন্তব্যেই যেন ধরা পড়ে শহরটার প্রতি তাঁর গভীর টান, কৃতজ্ঞতা আর ভালোবাসা।
Feb 10, 2026 15:03 IST
Arijit Singh: আবেগে ভরা কনসার্ট রাত, অবশেষে অরিজিতের বড় মন্তব্য ভাইরাল
কলকাতার মঞ্চে রবিবার এক আবেগঘন সন্ধ্যার সাক্ষী থাকলেন দর্শকরা। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পর এই প্রথম লাইভ পারফরম্যান্সে দেখা গেল গায়ক অরিজিৎ সিংকে। সেতারবাদক অনুষ্কা শঙ্করের সঙ্গে যৌথ পরিবেশনায় তিনি মঞ্চে ফিরলেন, আর সেই মুহূর্তে উচ্ছ্বাসে ভেসে গেল পুরো অডিটোরিয়াম। অনুষ্ঠান শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই পারফরম্যান্সের ভিডিও, আর ভক্তদের প্রশংসায় ভরে ওঠে বিভিন্ন প্ল্যাটফর্ম।
Feb 10, 2026 14:22 IST
Border 2: ওপেনিং ঝড়ের পর ভাটা! হোঁচট খেল ‘বর্ডার ২’
সানি দেওল অভিনীত বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার ২’ (Border 2) শুরুটা করেছিল দুর্দান্ত দাপটে। ‘ধুরন্ধর’-এর বক্স অফিস ঝড়ের পর এটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। মার্চ পর্যন্ত বড় কোনও হিন্দি রিলিজ না থাকায় ‘বর্ডার ২’ পেয়েছিল প্রায় একচ্ছত্র প্রেক্ষাগৃহের সুযোগ। তবু ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘমেয়াদি বক্স অফিস ম্যাজিক ধরে রাখতে পারেনি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শো কমেছে, কমেছে দর্শক টানও।
Feb 10, 2026 13:52 IST
Arijit Singh: আবেগে ভরা কনসার্ট রাত, অবশেষে অরিজিতের বড় মন্তব্য ভাইরাল
কলকাতার মঞ্চে রবিবার এক আবেগঘন সন্ধ্যার সাক্ষী থাকলেন দর্শকরা। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পর এই প্রথম লাইভ পারফরম্যান্সে দেখা গেল গায়ক অরিজিৎ সিংকে। সেতারবাদক অনুষ্কা শঙ্করের সঙ্গে যৌথ পরিবেশনায় তিনি মঞ্চে ফিরলেন, আর সেই মুহূর্তে উচ্ছ্বাসে ভেসে গেল পুরো অডিটোরিয়াম। অনুষ্ঠান শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই পারফরম্যান্সের ভিডিও, আর ভক্তদের প্রশংসায় ভরে ওঠে বিভিন্ন প্ল্যাটফর্ম।
Feb 10, 2026 13:29 IST
Amitabh Bachchan: হতাশার আশ্রয়, লড়াইয়ের শক্তি! অমিতাভের চোখে কলকাতা
অমিতাভ বচ্চনের কণ্ঠে কলকাতার কথা উঠলেই যেন আলাদা এক আবেগ ঝরে পড়ে। সম্প্রতি এক জনপ্রিয় কুইজ শো-এর মঞ্চে প্রতিযোগীর সঙ্গে গল্প করতে করতেই হঠাৎ তিনি বলে ফেলেন, “কলকাতা খুব অদ্ভুত জায়গা… আপনি যদি জীবনে কখনো খুব নিরাশ বা হতাশ হয়ে পড়েন, তাহলে কলকাতা চলে যান। কলকাতার মানুষ আপনাকে উঠিয়ে নিজের কাঁধে বসিয়ে নেবে।” এই একটুকরো মন্তব্যেই যেন ধরা পড়ে শহরটার প্রতি তাঁর গভীর টান, কৃতজ্ঞতা আর ভালোবাসা।
Feb 10, 2026 12:32 IST
Rakhee Gulzar: স্বাধীনতার দিনেই জন্ম, রানাঘাট থেকে বলিউডের স্বর্ণযুগে রাখি গুলজার
দেশ স্বাধীনতার উল্লাসে যখন উদ্বেলিত গোটা ভারত, ঠিক সেই ঐতিহাসিক দিনেই বাংলার মাটিতে জন্ম নেন ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অন্যতম সুন্দরী অভিনেত্রী রাখি গুলজার। ১৯৪৭ সালের ১৫ আগস্ট, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে এক সাধারণ বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। রানাঘাটের ছোট্ট শহর থেকে উঠে এসে জাতীয় স্তরে কিংবদন্তি হয়ে ওঠার তাঁর এই যাত্রা শুধুই সাফল্যের গল্প নয়, এ এক অধ্যবসায়।
Feb 10, 2026 11:58 IST
Taslima Nasrin: মঞ্চে সাংস্কৃতিক পুনর্জন্ম! ‘ভানু’ দেখে মুগ্ধ তসলিমা নাসরিন
বাংলা নাট্যমঞ্চে যখন বিশ্বনাট্যের ধ্রুপদী টেক্সট নতুন ভাষা, নতুন প্রেক্ষাপট আর নতুন মঞ্চভাষায় ফিরে আসে, তখন তা শুধু রূপান্তর নয়, সাংস্কৃতিক পুনর্জন্ম। সুমন মুখোপাধ্যায়ের (Suman Mukhopadhyay) নির্দেশনায় আন্তন চেকভের অমর নাটক ‘দ্যাদিয়া ভানিয়া’-র বাংলা অভিযোজন ‘ভানু’ Bhanu সেই পুনর্জন্মেরই এক মুগ্ধকর উদাহরণ, যেখানে অভিনয়, মঞ্চনির্মাণ ও ভাবনার স্তর মিলিয়ে তৈরি হয়েছে এক সমকালীন নাট্যঅভিজ্ঞতা। সম্প্রতি এই প্রযোজনা দেখেই নিজের অভিজ্ঞতা ও বিশ্লেষণ ভাগ করে নিলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
Feb 10, 2026 11:24 IST
Rupa Ganguly: “চড় মারলে কাজ মেলে না” – ইন্ডাস্ট্রি নিয়ে তীব্র মন্তব্য রূপার
নায়িকাদের নানা সময় এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এগুলো নাকি তাঁদের কাছে খুব সাধারণ ঘটনা। এমনটাই বলতে শোনা গেল তাকে। অভিনেত্রী সাফ জানান, যে অভিনেত্রীরা বলেন, তাঁদের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়নি, তাঁরা একেবারেই মিথ্যে বলেন। সবাইকে এসব সহ্য করতে হয়।
Feb 10, 2026 11:02 IST
Arijit Singh: ঠিক এই জন্যই? আমিরের অনুরোধ-ও বৃথা? অরিজিতের প্লে-ব্যাক ছাড়ার আসল রহস্য কি তবে প্রকাশ্যে?
অরিজিৎ সিং যখন প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন, তখন সেই খবর মুহূর্তের মধ্যেই সঙ্গীতজগতে এক ধরনের শূন্যতা তৈরি করে। অসংখ্য শ্রোতার মনে প্রশ্ন জাগে- তবে কি প্রিয় কণ্ঠ আর শোনা যাবে না? তবে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়, অরিজিৎ সঙ্গীতকে বিদায় জানাননি; তিনি কেবল বাণিজ্যিক প্লেব্যাক জগত থেকে সরে এসে নিজের শিল্পীসত্তার গভীরে ফিরে যেতে চাইছেন। ব্যক্তিগত এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী দিনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও স্বাধীন সৃষ্টির দিকে মন দিতে চান। এই ঘোষণাই তাঁর অনুরাগীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করে।



