India vs West Indies: হোপের শতরানে ফের হার মানলো ভারত! ব্যাঙ্গালোরে সিরিজ ডিসাইডারের আগে বোলিং নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়স

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ফের হারের মুখ দেখলো ভারতীয় দল। সাই হোপের শতরানে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৪৮ রানের টার্গেট সেট করেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু সেই পাহাড় সমান রান তারা করতে গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন ভারতীয় বেটাররা। ফলস্বরূপ ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে শেষ ম্যাচ অবধি উত্তেজনা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজ বেটারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। ম্যাচে ভারতে হয়ে সবচেয়ে কৃপন বোলিং করা প্রিন্স যাদবও ৯-এর ইকোনমি রেটে বোলিং করেছেন। ইনিংসের শেষ দুই বলে নীতিশ রেড্ডিকে দুইবার গ্যালারিতে পাঠিয়ে ৫০ বলে ৯ টি ছক্কা ও ৪ টি চার সহ নিজের শতরান সম্পূর্ণ করেন হোপ।
আরও পড়ুন: আরও একটি বিশ্বরেকর্ডের ভাঙার মুখে বিরাট কোহলি! প্রয়োজন মাত্র ৭৫ রান
রান তাড়া করতে নেমে শুরুটা বিধ্বংসী ব্যাটিং শুরু করেন সঞ্জু স্যামসন। ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। মারেন ৬ টি চার ও ৪ টি ছক্কা। তিনি যখন ৫৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন তখন অপর ওপেনার অভিষেক শর্মার নামের পাশে মাত্র ৩ রান।




