0%

John Abraham: ‘সব থেকে বেশি সমালোচনার শিকার’, কেন এমন বললেন জন?

 দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জন আব্রাহাম (john abraham)। অ্যাকশন হিরো ইমেজের পাশাপাশি একাধিক প্রভাবশালী চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, তিনি কেবল চেহারার জন্য বিখ্যাত তারকা নন। দক্ষ অভিনয়শিল্পীও বটে। সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি দ্য ডিপ্লোম্যাট এবং তেহরান দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তবে দীর্ঘ কেরিয়ারে সাফল্যের পাশাপাশি সমালোচনাও তাঁকে কম সহ্য করতে হয়নি।

স্ক্রিন মাস্টারক্লাসে Screen Academy-র সিওও প্রিয়াঙ্কা সিনহা ঝার সঙ্গে কথোপকথনে জন খোলামেলা ভাবে জানিয়েছেন, তাঁর শুরুর দিনের অভিজ্ঞতা। তিনি বলেন, “আমি যখন ২০০৩ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখন থেকেই সম্ভবত সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলাম। সে সময় বহিরাগত হিসেবে সুযোগ পাওয়াটা সহজ ছিল না। আমার আগে কেবল শাহরুখ খান ও অক্ষয় কুমারই বাইরের জগত থেকে এসে প্রতিষ্ঠা পেয়েছিলেন।”

Kumar Shanu: “মা, একটা গান শোনাও”, বাঙালির সংস্কৃতি নিয়েই বড় মন্তব্য শানুর

নিজেকে ‘বহিরাগত’ হিসেবে দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে জন আরও বলেন, “আমি চোখে পট্টি বাঁধা ঘোড়ার মতো ছিলাম। সামনে এগিয়ে যাওয়া ছাড়া কিছু দেখিনি। কখনও আলাদা করে প্রচার করিনি বা মিডিয়ায় গল্প ছড়াইনি। হয়তো এতে আমি দুর্বলও হয়েছি, কিন্তু মানুষ আমার সততা বোঝে- আমি কোথা থেকে এসেছি, সেটা তারা জানে।”

সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অকপট ছিলেন জন। অক্ষয় কুমার, শাহরুখ খান, বরুণ ধাওয়ান -এর সঙ্গে কাজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিযোগিতা নয়, পরিপূরক হওয়াই আসল কথা। আমি কখনও নিজেকে অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখিনি। বরং সহ-অভিনেতাদের শক্তি এবং স্বত্বাকে সম্মান করেছি। আমরা একে অপরের কাজকে সমর্থন করি বলেই পর্দায় তার প্রতিফলন দেখা যায়।”

জনের কথায়, পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কাজের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। সেই কারণেই দলগত অভিনয়ে তিনি বেশি স্বচ্ছন্দ। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জন জানান, তিনি একটি ভালো কমেডি ছবির খোঁজে রয়েছেন। পাশাপাশি মজা করে বলেন, “যদি কখনও নো স্মোকিং ২ তৈরি হয়, তার অংশ হতে আমি অবশ্যই আগ্রহী।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker