New Aadhaar App: হোটেলে আর Aadhaar Card-র জেরক্স দিতে হবে না! সব Digital, সরকার আনল নতুন অ্যাপ

নয়া দিল্লি: বন্ধ হচ্ছে এম-আধার (m-Aadhaar)। কেন্দ্রীয় সরকারের তরফে আনা হল নতুন আধার মোবাইল অ্যাপ্লিকেশন (New Aadhaar App)। নতুন অ্যাপে আধারের ভেরিফিকেশন (Aadhaar Verfication) আরও দ্রুত হবে। থাকবে আরও গোপনীয়তায় নিয়ন্ত্রণ। এছাড়া ব্যক্তিগত তথ্যের উপরও ব্যবহারকারীর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে।
আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেনটিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র তরফে জানানো হয়েছে, আইডি ভেরিফিকেশন আরও সহজ হবে এই অ্যাপে। ব্যক্তিগত তথ্য অনেক কম ভাগ করতে হবে। নতুন অ্যাপে থাকবে কিউআর ভিত্তিক ভেরিফিকেশন, ফেস অথেনটিকেশন, সিলেকটিভ ডেটা শেয়ারিং ও বায়োমেট্রিক কন্ট্রোল।
নতুন অ্যাপের সুযোগ-সুবিধা-
- নতুন আধার অ্যাপে ব্যবহারকারী নিজেদের পরিচয় ডিজিটালি ভেরিফিকেশন করতে পারবেন। এর জন্য আসল আধার কার্ড বা তার ফোটোকপির প্রয়োজন পড়বে না।
- নতুন ব্যবস্থায় অন্যতম বড় পরিবর্তন হল কিউআর ভিত্তিক আধার ভেরিফিকেশন। এবার থেকে ব্যবহারকারীকে আর আধার কার্ডের ফোটোকপি দিতে বা পুরো আধার নম্বর দিতে হবে না। কিউআর কোড শেয়ার করেই আধার ভেরিফিকেশন হবে। এতদিন হোটেল বা হাসপাতালে আধার কার্ডের জেরক্স দিতে হত। এবার থেকে আর আধারের জেরক্স দিতে হবে না। অফলাইনেও এই পরিষেবা ব্যবহার করা যাবে, এমনটাই জানিয়েছে ইউআইডিএআই।
- এই অ্যাপে কোনও ডেটা শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীর সম্মতির (consent) প্রয়োজন হবে।
- আধার কার্ডের সম্পূর্ণ তথ্য ভাগ না করে, তার বদলে শুধুমাত্র প্রয়োজনীয় অংশের তথ্যই শেয়ার করা হবে।
নতুন অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন?
- প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল আধার অ্যাপ ডাউনলোড করতে হবে।
- এবার কোন ভাষায় ব্যবহার করতে চান, তা বেছে নিন।
- এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর বসাতে হবে।
- এরপরে ওটিপি আসবে।
- পরের ধাপে ফেস অথেনটিকেশন করতে হবে।
- এবার ছয় ডিজিটের পিন তৈরি করতে হবে।
- এরপরে আপনি চাইলে বায়োমেট্রিক আনলক চালু করতে পারে।
- এতেই অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে।



