Rani Mukherjee in Kalighat: শহর কলকাতায় পা রেখেই কালীঘাটে রাণী, মায়ের জন্য কী আনলেন বাঙালি কণ্যে?

বিকেল গড়াতেই শহর কলকাতায় পা রাখলেন রানী মুখোপাধ্যায়। পরনে, লাল ঘিয়ে শাড়ি, হাতে পলার বালা, তাকে দেখলেই বোঝা যায় কেন তিনি বলিউডের অন্যান্য বাঙ্গালীদের থেকে একেবারেই আলাদা। কারণ তিনি বাঙালির সত্তাকে নিজের মতো ধরে রাখতে পেরেছেন আজীবন। কিছুদিন আগে তার ছবি মারদানী থ্রি রিলিজ করেছে। সেই ছবি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, আজ শহরে বিমানবন্দরে নামতেই, খোশমেজাজে দেখা গেল অভিনেত্রীকে।
Hiraan Chatterjee: ২য় বিয়ে বিতর্কে আইনি জট কাটল আংশিক, আগাম জামিন মঞ্জুর হিরণের
বিমানবন্দরে নামটি তাকে ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হয়। বাংলা বলতে বেশ ভালই পারেন তিনি। তাই তো, কলকাতায় এসে পরিষ্কার বাংলায় কথা বলতে শোনা গেল তাঁকে। মায়ের ভক্তি করেন তিনি সবসময়। দেবী দুর্গা এবং মা কালীকে অত্যন্ত মানেন। তাই তো, শহরে পা রেখে সবার আগে তিনি ছুটে গেলেন কালীঘাটে। আর এ বছর কালীঘাটে পুজো দেওয়া দৃশ্য ছিল একেবারেই অন্যরকম। সতী পিঠে তিনি পা রাখলেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, এবং তার মাসি দেবশ্রী রায়ের সঙ্গে। তাঁকে সঙ্গে নিয়েই দেবী আরাধনায় মাতলেন তিনি।
কালীঘাট মন্দিরে প্রবেশ করে, অঞ্জলী দিতে দেখা গেল তাঁকে। পাশে বসেছিলেন দেবশ্রী রায়। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ভক্তি ভরে পূজো দিলেন রানী। সঙ্গে সঙ্গে তাকে এও বলতে শোনা গেল, আমি মায়ের জন্য তিনটে শাড়ি এনেছি। আমাকে মা যা দেবে আমি মাকে ঠিক সেভাবেই দেব। এখানেই শেষ নয়। মাসি দেবশ্রীকে নিয়ে, রীতিমতো আনন্দ করতে দেখা গেল তাঁকে। গায়ে মুড়িয়ে নিলেন, মায়ের ওড়না।
Rajpal Yadav: ‘আমি একেবারে একা’, টাকার অভাবে তিহারে রাজপাল, বলিউড কি মুখ ঘোরাল?
দুজনে, মন্দির থেকে বেরিয়ে সকলের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। রানীর হাতে ছিল মায়ের পায়ের ফুল। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বেশ ভাল মেজাজেই ছিলেন তিনি।



