Rudranil Ghosh Exclusive: ‘নিজের গায়ে চোর তকমাটা নিয়ে’, পার্ণো তৃণমূলে যোগ দিতেই বিস্ফোরক রুদ্রনীল

বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। কিন্তু রাজনীতি রঙে কোনও সুরাহা করতে পারেননি। অবশেষে পার্ণো মিত্র আজ যোগ দিলেন তৃণমূলে। এবং দলে যোগ দিয়েই তিনি সাফ জানান, বিজেপিতে যোগ দেয় ভুল করেছিলাম। যদিও, কতটা ভুল করেছিলেন সেই নিয়েই প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষ। রুদ্র যিনি বিজেপির অন্যতম সদস্য, তিনি পার্ণোকে নিয়ে এমন প্রশ্নই করেছেন, যে উনি তো রাজনীতিতে ছিলেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে রুদ্রনীলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কী বললেন? প্রথমেই তিনি সোজাসুজি বললেন, ২০২১ সালের পর তিনি তো আর রাজনীতিতে ছিলেন না। তিনি ছেড়ে দিয়ে চলে গয়েছিলেন। রাজনীতির মঞ্চে একেবারেই তাঁকে দেখা যায়নি। নিজের সিনে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সমাজের কোনও কাজে উনি কোনও মন্তব্য করেছেন কোনোদিন?”
crime series 2025: খুন, রহস্য আর তদন্ত: ২০২৫ সালের সেরা ক্রাইম থ্রিলার কোনগুলো?
কিন্তু, এখানেই তিনি থামলেন না। রুদ্রনীলের কথায়, “পার্ণোকে কেউ কোনোদিন দেখেছে সোশ্যাল মিডিয়ায় কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে? চাল চুরি, শিক্ষকদের রাস্তায় বসা নিয়ে তিনি কোনোদিন কিছু বলেছেন? ও খুব সহজ সরল মেয়ে। নিজের কাজ ছাড়া ও কিছুই জানে না।” তবে, অভিনেতা মনে মনে ধারণা করছেন, অভিনেত্রীকে শাসকদলে জড়িয়ে পড়তে কেউ ব্রেন ওয়াশ করেছেন।
রুদ্রর কথায়, “আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল সরকার আসলে সমাজে যে তকমা পেয়েছে, মানুষ নিজেই আজকাল বলে এই দল মানেই চোর, সেই খবর পার্ণো রাখে না। নাহলে যেচে পড়ে কেউ চোর তকমা নিজের গায়ে নেয় না। ওকে কেউ ভুল বুঝিয়েছে। ব্রেন ওয়াশ করেছে বলেই ও জড়িয়ে পড়েছে। আমার ওর প্রতি সহানুভূতি রয়েছে। এরকম অনেকেই আছেন যা তৃণমূলে যোগ দেন আবার সরেও আসেন। ওকে বলব, সেই পথ খোলা আছে। বাকি তাঁর নতুন শুরুর জন্য শুভেচ্ছা। কিন্তু যে ওর ব্রেন ওয়াশ করল, তাঁকে আমি জিজ্ঞেস করতে চাই, সে কী পেল? নিশ্চয়ই বিরাট কিছু পেয়েছে, তাই ওকে এভাবে রাজনীতিতে বলি করেছে।”



