0%

Sreemoyi Chattoraj: পায়ে গুরুতর চোট, শুটিং ফ্লোরে শ্রীময়ীর সঙ্গে যা হল…

 অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায় পায়ে চোট পেয়েছেন। সমাজ মাধ্যমে তিনি ভীষণ সক্রিয়। ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজের ক্ষেত্রে নানান কিছু তিনি ছবির মাধ্যমে শেয়ার করে থাকেন সমাজ মাধ্যমে। তাই,  নিজের পায়ে যে চোট পেয়েছেন, সেকথাও জানালেন। 

কিন্তু পায়ের চোট পেলেও শুটিং তার বন্ধ হয়নি। নিজের কাজের প্রতি এতটাই প্রতিশ্রুতিবদ্ধ শ্রীময়ী, যে পায়ে গুরুতর চোট নিয়ে, সিন করতে হাজির হয়ে গিয়েছেন শুটিং ফ্লোরে মেকআপ রুমে। একটি মেকার ধারাবাহীকে তিনি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাই তাকে ছাড়া শুটিং এর সিন সম্পন্ন হবে না। সাধারণত শুটিং ফ্লোর থেকে খুব একটা ভিডিও করেন না শ্রীময়ী। কিন্তু সেদিন তার সঙ্গে এবং তার ভাঙ্গা পা এর সঙ্গে যা যা হল… তা সকলকে দেখালেন তিনি। 

Arijit Singh: অবসরের পরেও চমক, আগামী বছরের জন্য বড় ঘোষণা অরিজিতের

অভিনেত্রী সমাজ মাধ্যমে ভিডিও শেয়ার করে বললেন, আমি সাধারণত শুটিং থেকে ভিডিও করি না কারণ আমার ভাল লাগেনা। কিন্তু আজকের ভিডিওটা করলাম এটা দেখাতে, যে আমার বন্ধু বান্ধবীরা, আমার সহকর্মীরা আমার কত যত্ন নেয়। আমি পায়ে রীতিমতো চোট পেয়েছি, এবং ওরা আমার কত সেবা করছে। যদিও ভিডিও করতে করতে তিনি চিৎকার করে ওঠেন। 

তার পা ধরে বসেছিলেন আরেক অভিনেত্রী অলিভিয়া। এবং একটা পর্যায়ে তার পার ব্যথা সারাতে গিয়ে, রীতিমতো জোরে টেপা দিয়ে দিলেন। চিৎকার করে উঠলেন শ্রীময়ী। তাঁকে বলতে শোনা গেল, “অলিভিয়া আমার পায়ে হাত বোলানোর চেষ্টা করছে, নাকি মেরে ফেলার চেষ্টা করছে সেটা জানি না। বুঝতেই পারছি না।” 

Govinda: কুণ্ডলিতে দু’টি বিয়ের যোগ! ‘সুনীতাকে প্রস্তুত থাকতে হবে’, বিতর্কিত মন্তব্যে ফের চর্চায় গোবিন্দা

হঠাৎ করে চোট লাগল কি করে অভিনেত্রীর? 

অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে বলেন, “একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম বড় হিলের জুতো পড়ে। সেখান থেকে বেড়াতে গিয়ে পা মুচকে যায়। প্রথমে তো ভেবেছিলাম পা টা হয়তো ভেঙে গেছে। পরের দিন ডাক্তারের কাছে গেলাম। পা ভাঙেনি, কিন্তু লিগামেন্টে বড় চোট লেগেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker