0%

দেড় বছর পর ফের দুই বাংলাকে মেলাল মৈত্রী বাস পরিষেবা

২০২৪ সালের ৫ অগস্ট। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের আমলে বারবার বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর বাড়ে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবাও থমকে যায়। অবশেষে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর সরকার গঠন করেছে বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আবার সুদৃঢ় হচ্ছে। এই আবহে দেড় বছর পর ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী বাস পরিষেবা শুরু হল। কলকাতা-আগরতলা-ঢাকার মধ্যে শুরু হল বাস পরিষেবা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker