State minister health sumana sarkar surprise visit to Kalyani JNM hospital

বুধরাতে আচমকা কল্যাণীর জওহর লাল নেহরু হাসপাতালে হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। দেখলেন রাতে নেই কোনও সিনিয়র চিকিৎসক। জুনিয়রদের ভরসায় চলছে হাসপাতাল। জরুরি বিভাগও সামলাচ্ছেন জুনিয়ররাই। ঘুরলেন বিশাল হাসপাতাল চত্বরের হোস্টলে। বিনা বাধাতেই প্রবেশ করলেন তিনি।পাশাপাশি হাসপাতালের অপরিছন্নতার বিষয়টিও দেখলেন। দিলেন প্রয়োজনীয় নির্দেশ।
কল্যাণী তথা নদিয়ার অন্যতম ভরসা জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসতেই থাকে। এহেন জেএনএম হাসপাতালে রাতে সিনিয়র চিকিৎসক থাকে বলে না অভিযোগ। রাতে হাসপাতাল পরিদর্শনে গিয়েও সেই এক সমস্যা দেখতে পারলেন তিনি। জুনিয়ররা চিকিৎসা করছেন। রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ শোনেন তিনি।
পরিদর্শন শেষে তিনি বলেন, “জেএনএম হাসপাতাল নিয়ে বারবার অভিযোগ আসছে। এলাকার বিধায়ক অনুপম হাজরাও আমাকে বিষয়টি দেখতে বলেছেন। সিনিয়র চিকিৎসক থাকেন না বলে অভিযোগ উঠেছে। সবটাই দেখলাম।” হাসপাতালের পরিছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “৫০০ বেডের হাসপাতালে পরিছন্নতা বেহাল। এমন কোনও ওয়ার্ড নেই, যেখানে নোংরা নেই। রিপোর্ট করব। আগেও এসেছি। পরেও আসব।” হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজের হোস্টলেও যান তিনি। নিরাপত্তার ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তিনি। সুমনা বলেন,”হস্টেলের অবস্থা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। তবে নিরাপত্তার অভাব রয়েছে। ওপেন টু অল। সবাই ঢুকছে। ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার
লিংক



