0%

আঠালো ঢেঁড়সের সমস্যায় নাজেহাল? রান্নাঘরের এই সহজ কৌশলেই হবে সমাধান

বাংলা হান্ট ডেস্ক: ঢেঁড়স খাওয়ার কথা বললে অনেকেই নাক সিঁটকোয়। তবে একইভাবে রান্না করার সময় বেশ কিছু সময় সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। কারণ ঢেঁড়সের পিচ্ছিল ভাবের জন্য ধোঁয়া থেকে রান্না করা পর্যন্ত নানারকম ঝক্কি পোহাতে হয় বাড়ির মা কাকিমাদের। কিন্তু কয়েকটি সহজ কৌশল মেনে চললে অনেকটাই সহজে মুশকিল আসান হয়। তাই আজকে প্রতিবেদনে রইল রান্না করার আগের থেকে রান্না করার সময় পর্যন্ত কোন নিয়ম গুলো মেনে চললে আপনি উপকার পাবেন।

সহজ কয়েকটি নিয়ম মেনেই ঢেঁড়স রান্না হবে নিখুঁত (Cooking Tips)

১) আঠালো ভাব কাটিয়ে ঢেঁড়স রান্না করার প্রথম পদক্ষেপই হল সঠিক সব্জি বাছাই। বাজারে গিয়ে নরম দেখে ঢেঁড়স তুলে নেবেন, যেগুলিতে বেশি বীজ নেই
(Cooking Tips)।

আরও পড়ুন: রেজ়াল্টের পর এবার মাধ্যমিকের মার্কশিট কবে? গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির

২)ভুলেও কাটার পর ঢেঁড়স ধোবেন না। তা হলে সব্জির পিচ্ছিল ভাব রান্নার আগে আরও বেড়ে যাবে।

৩) ঢেঁড়স রান্নার সময়ে অনেকেই অল্প বেসন ছড়িয়ে দেন। তার ফলে সব্জির পিচ্ছিল ভাব কেটে গিয়ে রান্নাটা মুচমুচে হয়।

৪)ঢেঁড়স ভাজার সময়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে রাখলে ভিতরে বাষ্প আটকে গিয়ে আর্দ্রতা বাড়িয়ে দিতে পারে। এতে আরও আঠালো হয়ে আসবে খাবারটি (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker