0%

‘এবার দুর্গাপুজোয় ঢাকের শব্দটা অভিষেক জেল থেকেই শুনবে’ বিস্ফোরক দীপাঞ্জন গুহ

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের পালাবদলের পর থেকেই বেশ চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একাধিক FIR হয়েছে তাঁর নামে। যার জেরে স্পেশাল রক্ষাকবচ বা ব্ল্যাঙ্কেট প্রটেকশন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তাতে কাজের কাজ কিছু হল না, বৃহস্পতিবার আবেদন খারিজ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই প্রসঙ্গে কি বললেন ভারতীয় জনতা পৱিত্ৰ দীপাঞ্জন গুহ (Dipanjan Guha)? চলুন দেখে নেওয়া যাক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবজের আবেদন খারিজ প্রসঙ্গে দীপাঞ্জন গুহ

এদিন অভিষেকের রক্ষা কবজের জন্য করা আবেদন খারিজ হওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আইন অনুযায়ী রক্ষা কবজ থাকার কথাই নয়। আমি সম্ভবত কালই একজনকে বলছিলাম, আমার যতদূর সম্ভব মনে হয়, এবার দুর্গাপুজোর ঢাকের শব্দটা অভিষেক জেল থেকেই শুনবে। এর বাইরে থাকার চান্স কম’।

শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের মত ভারতে সম্ভব না!

এরপর বর্তমানে দিল্লিতে চলতে থাকা ছাত্র আন্দোলন নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। যার জবাবে তিনি বলেন, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ আর এখন ভারতে যে ইস্যুগুলো নিয়ে ছাত্রদের মুভমেন্ট হয় সেটা কিন্তু পরবর্তীকাল খুব বড় আকার ধারণ করে। কিন্তু অন্য দেশে যেভাবে ডিপ স্টেটের হাত ছিল ও সফল হয়েছিল সেটা ভারতবর্ষে সম্ভব হবে না। সোনম ওয়াংচুকের যে অনশন সেই ইস্যুটা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা প্রধানমন্ত্রী বারবার বলছেন, যে কেউ ছাড় পাবে না।

আরও পড়ুনঃ ‘ভাইপো পন্থী তৃণমূলের পশ্চিমবঙ্গে নাম-নিশান থাকবে না’, বিধানসভায় হুশিয়ার মুখ্যমন্ত্রীর 

তিনি আরও জানান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালেও এমনটা হয়েছিল। আপনাকে দেখতে হবে ইস্যুটা কথা থেকে শুরু হয়েছে, তারপর এই আন্দোলনের রাস নিয়ে নিয়েছে ডিপ স্টেট্। এই সব দেশে সরকার উৎখাত করতে পেরেছে কিন্তু ভারতবর্ষে ওরা দিবাস্বপ্ন দেখছে। শুধু তাই নয়, মোদীজি আমেরিকা বা ডিপ স্টেটের কথায় চলে না। তাই এই ধরণের চক্রান্ত চলতে থাকবে, কখনও কৃষক আন্দোলনের নাম করে কখনও কিছু করে চলতেই থাকবে। তবে নতুন ভারত সরকার যথেষ্ট সক্ষম শত্রুদের মোকাবিলা করার জন্য।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে তিনি জানান, ওনার ব্যাপারে আমি খুব একটা মন্তব্য করি না। ওনাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয়? খারাপ তৃণমূল বলুন বা ভালো তৃণমূল বলুন ওখানে দুটি রত্ন রয়েছে। এর মধ্যে একজনকে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করা হল বিধানসভায়। আরেকজনও এই নাটক করতেই ব্যস্ত। তাই এদের কোনো গুরুত্ব দিই না। এদের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই, ভাঁড়ামি করছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker