0%

কপাল খুলবে আবেদনকারীদের! আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে চর্চার মাঝেই এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিশ্রুতি মতো বিজেপি ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা শুরু হলেও অভিযোগ, আবেদন জমা করার পরও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। যা নিয়ে চলছে বিক্ষোভ। এই ইস্যুতে রাশ টানতে এবার কড়া সিএম।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের কাঁধে নয়া দায়িত্ব | Annapurna Yojana

শনিবার বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে আলোচনায় সরকারি সুবিধার প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে দলীয় জনপ্রতিনিধিদের ময়দানে নেমে দ্রুত ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রকল্পের বাস্তব রূপায়ণে প্রশাসনিকস্তরে বেশ কিছু সমস্যা রয়ে গেছে বলে মেনে নেন মুখ্যমন্ত্রী। একই সাথে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই প্রকল্পকে কেন্দ্র করে বিতর্ক, অপপ্রচারের যে চেষ্টা করছে তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত যাচাই না করে বেশ কিছু ক্ষেত্রে স্বচ্ছল বা অযোগ্য মানুষের নাম ভুয়োভাবে তালিকায় ঢোকানো হয়েছে। পাশাপাশি বহু দরিদ্র মানুষ যাঁরা যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

বিধায়কদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেবলমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।” গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠপর্যায়ে সমীক্ষা চালাতে হবে যাতে সঠিক উপভোক্তা প্রকল্পের সুবিধা পান।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড!

মুখ্যমন্ত্রী বলেন, নিজের নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এই প্রকল্পে কোন কোন অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত সেই নিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে। সরকারি এই প্রকল্পকে সম্পূর্ণ স্বচ্ছ করতে বিজেপির বিধায়কদের সক্রিয় ভূমিকা পালন করার জোরালো বার্তা এদিন মুখ্যমন্ত্রী দেন।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker