0%

করতেন কল সেন্টারে চাকরি! দীর্ঘ ৮ বছরের লড়াইয়ে UPSC-তে বাজিমাত, উদ্বুদ্ধ করবে IPS সূরজের কাহিনি

সবদিক নিউজ:উত্তরপ্রদেশের জৌনপুরের এক সাধারণ পরিবারের ছেলে সূরজ সিং পরিহারের সাফল্যের কাহিনি (Success Story) আজ হাজার হাজার তরুণের কাছে অনুপ্রেরণার উৎস। একসময় সংসারের দায় কাঁধে নিয়ে কল সেন্টারে চাকরি করা এই যুবকই আজ একজন IPS অফিসার। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে সংগ্রাম, ব্যর্থতা, আত্মবিশ্বাস হারানোর মুহূর্ত এবং ঘুরে দাঁড়ানোর অসাধারণ উদাহরণ। ছোটবেলায় দাদু-দিদার কাছে বড় হওয়া সূরজের মনে দেশের সেবায় নিয়োজিত হওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন তাঁর দাদুই। সেই স্বপ্ন একদিন তাঁকে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সাফল্য এনে দেয়।

সূরজ সিংয়ের পরিহারের অসাধারণ সফলতার কাহিনি (Success Story):

পঞ্চম শ্রেণির পর পরিবার নিয়ে কানপুরে চলে আসেন সূরজ। হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করলেও তিনি ছিলেন মেধাবী এবং বহুমুখী প্রতিভার অধিকারী। খেলাধুলা ও সৃজনশীল লেখালেখিতেও সমান দক্ষ ছিলেন তিনি। ২০০০ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি কে. আর. নারায়ণনের হাত থেকে জাতীয় বালশ্রী পুরস্কার পান সূরজ। তবে সেই অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার কারণে তিনি আত্মবিশ্বাসে বড় ধাক্কা খান। এরপরই শুরু হয় নিজেকে বদলে ফেলার লড়াই। সংবাদপত্র পড়া, ইংরেজি সংবাদ চ্যানেল দেখা এবং আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ইংরেজি বলার অনুশীলনের মাধ্যমে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন তিনি।

 বড় পদক্ষেপ! খাবারে এবং প্যাকেটে নিষিদ্ধ হল এই বস্তু, কড়া নির্দেশিকা FSSAI-র

উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও পরিবারের আর্থিক অবস্থা তাঁকে দ্রুত উপার্জনের পথে ঠেলে দেয়। যৌথ পরিবারে তাঁর বাবাই ছিলেন একমাত্র উপার্জনকারী সদস্য। তাই কলেজে পড়াশোনার পাশাপাশি বন্ধুর সঙ্গে একটি ছোট কোচিং সেন্টার চালু করেন সূরজ। কিন্তু তাঁর মূল লক্ষ্য ছিল UPSC পরীক্ষায় সাফল্য (Success Story) অর্জন করা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই তিনি একটি কল সেন্টারে চাকরি নেন। শুরুতে ভয়েস ও অ্যাকসেন্ট পরীক্ষায় ব্যর্থ হয়ে চাকরি হারানোর মুখে পড়লেও তিনি হার মানেননি। কর্তৃপক্ষের কাছে আরেকবার সুযোগ চেয়ে মাত্র এক মাসের মধ্যে নিজের দক্ষতা এমনভাবে বাড়িয়ে তোলেন যে কোম্পানির অন্যতম সেরা কর্মী হয়ে ওঠেন এবং ‘ওয়াল অফ ফেম’-এ জায়গা করে নেন।

চাকরিতে সাফল্য, ভালো বেতন এবং পদোন্নতির সুযোগ থাকা সত্ত্বেও সূরজ জানতেন তাঁর আসল গন্তব্য অন্য কোথাও। তাই তিনি কল সেন্টারের চাকরি ছেড়ে দিল্লিতে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে চলে যান। শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন সময়। সঞ্চিত অর্থ ফুরিয়ে যায়, আর্থিক সংকট ও অনিশ্চয়তা ঘিরে ধরে তাঁকে। তবুও তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। একের পর এক ব্যর্থতা সত্ত্বেও প্রায় আট বছর ধরে প্রস্তুতি চালিয়ে যান। অবশেষে তাঁর পরিশ্রমের ফল মেলে। UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ১৮৯ অর্জন করে IPS অফিসার হিসেবে নির্বাচিত হন সূরজ সিং পরিহার।

 Success Story of Suraj Singh Parihar will amaze you.

 কুণালের উপর ডিম হামলার পরই বড় পদক্ষেপ! মমতার কালীঘাটের বাড়িতে বসল নতুন নিরাপত্তা ব্যবস্থা

সূরজের গল্প কেবল একজন প্রশাসনিক আধিকারিক হওয়ার গল্প নয়, বরং প্রতিকূল পরিস্থিতিকে জয় করার এক বাস্তব উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, আর্থিক সমস্যা, ভাষাগত দুর্বলতা বা ব্যর্থতা কোনও মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কল সেন্টারের ডেস্ক থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পৌঁছনোর এই যাত্রা সহজ ছিল না, কিন্তু তাঁর অধ্যবসায় ও আত্মবিশ্বাসই তাঁকে সাফল্যের (Success Story) শিখরে পৌঁছে দিয়েছে। আজ যাঁরা নানা প্রতিকূলতার কারণে স্বপ্ন দেখা ছেড়ে দিতে চাইছেন, তাঁদের জন্য সূরজ সিং পরিহারের জীবন একটাই বার্তা দেয়—হাল না ছাড়লে সাফল্য একদিন ঠিকই দরজায় কড়া নাড়ে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker