0%

কলকাতা থেকেই শুরু, স্টেশনে এবার ঘুরবে ভ্রাম্যমাণ ফুড স্টল, পছন্দের খাবার পাবেন সস্তা দামে…

কলকাতা: রেল যাত্রীদের জন্য দারুণ খবর। স্টেশনে এবার হরেক রকম খাবারের সম্ভার পেয়ে যাবেন যাত্রীরা। চলার পথে সেই খাবারেই ভরিয়ে নিতে পারবেন পেট। এর জন্য পকেটও ফুটো হবে না, কারণ দাম থাকবে সাধ্যের মধ্যে। এবার রেল স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল (Moving Food Stall) চালু করার পরিকল্পনা পূর্ব রেলের (Eastern Railways)। কেমন হবে এই স্টলগুলি?

ভ্রাম্যমাণ ফুড স্টল-

রেল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্টেশনগুলিতে ঢোকার পথে চুক্তির ভিত্তিতে স্টল বসানোর অনুমতি দেবে ভারতীয় রেলওয়ে। সেই স্টলে খাবার বিক্রি করা যাবে। এর সবথেকে বড় বিশেষত্ব হল এই স্টলগুলি প্রয়োজন মতো এদিক থেকে ওদিক করা যাবে। অর্থাৎ কোনও এক জায়গায় স্থায়ী দোকান বা স্টল হবে না। স্টল নিয়ে ঘুরে ঘুরে খাবার বিক্রি করা হবে।

দাম থাকবে নাগালের মধ্যে-

খাবারের দাম যাতে আমজনতার নাগালের মধ্যে থাকে, সেদিকেও নজর রাখবে রেল। খাবারের প্রকৃতি, গুণমান ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলিতে প্রতিটি স্টলমালিককে রেলের শর্ত মেনে চলতে হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হচ্ছে।

কোথায় প্রথম স্টল বসবে?

শুরুতে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে দু’টি ভ্রাম্যমাণ স্টল বসবে, পরবর্তীতে অন্যান্য স্টেশনগুলিতে তা চালু হবে।

কী কী শর্ত মানতে হবে?

  • রেল সূত্রে খবর, এই ভ্রাম্যমাণ ফুড স্টল দেওয়ার জন্য প্রথমেই বিক্রেতার লাইসেন্স থাকতে হবে। তবেই এই স্টল বসানো যাবে।
  • দ্বিতীয় শর্ত হল, বর্জ্য ব্যবস্থাপনা। খাবার বিক্রি করতে গিয়ে স্টেশন যাতে নোংরা না হয়, তার খেয়াল রাখতে হবে বিক্রেতাকে। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না।
  • ভ্রাম্যমাণ ফুড স্টলের কারণে যাত্রীদের যাতায়াত বা ট্রেনে ওঠানামায় যাতে কোনও সমস্যা না হয়, তাও নিশ্চিত করতে হবে।
  • ভ্রাম্যমাণ ফুড স্টল নির্দিষ্ট জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে। স্টেশনের সব জায়গায় এই ফুড স্টল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker