0%

কাশ্মীর থানায় বিস্ফোরণ: বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিপত্তি! জম্মু-কাশ্মীরে পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! ৯ জনের মৃত্যু, দেখুন সিসিটিভি ভিডিও

সর্বশেষ আপডেট:

জানা গেছে, এই ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ! (ছবি: এক্স)
জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ! (ছবি: এক্স)

শ্রীনগর: বিস্ফোরণে কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীরের একটি থানা। শুক্রবার রাতে নৌগাম থানায় বিস্ফোরকের (অ্যামোনিয়াম নাইট্রেট) নমুনা পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা ২৯ জনের বেশি

গত কয়েকদিনে হরিয়ানার ফরিদাবাদ থেকে অনেক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরক বিস্ফোরণ ঘটে। নিহত ও আহতদের অধিকাংশই পুলিশ সদস্য

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ফরিদাবাদে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পুলিশের সঙ্গে বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিল। ঠিক সেই সময়েই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে থানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে থানার বাইরে পার্ক করা গাড়িতেও আগুন ধরে যায়। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। দ্রুত আগুন নেভানো ও আহতদের উদ্ধারের কাজ শুরু হয়।

জানা গেছে, এই ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা খবর/ খবর,দেশ/

কাশ্মীর থানায় বিস্ফোরণ: বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিপত্তি! জম্মু-কাশ্মীরে পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! ৯ জনের মৃত্যু, দেখুন সিসিটিভি ভিডিও

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker