কোন কোন ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন? নোট করে নিন ৫টি পয়েন্ট

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের জনপ্রিয় আয়ুষ্মান ভারত যোজনা বাংলাতেও চালু হয়েছে। এই নিয়ে রাজ্যবাসীর আগ্রহ ও উৎসাহ তুঙ্গে। তবে এই প্রকল্প (Government Scheme) সম্বন্ধে কয়েকটি বিষয় আজও অনেকের অজানা। বহু মানুষ জানেন না, ছোটখাটো কিছু ভুলের জন্য আয়ুষ্মান কার্ডের (Ayushman Bharat Card) আবেদন বাতিলও হয়ে যেতে পারে।
৫ ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন | (Ayushman Bharat Card)
এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। আয়ুষ্মান কার্ড থাকলে এই যোজনার আওতাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব। তবে এই কার্ডের জন্য আবেদনের সময় কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। নাহলে আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ চন্দ্রিমা ইস্তফা দিতেই তৃণমূলের রাজ্য সভাপতি মমতা নিজে! মদন-কুণালের কাঁধেও বড় দায়িত্ব
১) আবেদনকারীর আধার কার্ডের তথ্য ও আয়ুষ্মান কার্ড তৈরির সময় এনএইচএ ওয়েবসাইটে দেওয়া তথ্য যদি এক না হয় তাহলে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হবে না অথবা ইস্যু করা হলেও দাবি করার সময় সেটি বাতিল হয়ে যেতে পারে।
২) আবেদনকারীর আধার কার্ড ও আয়ুষ্মান কার্ড পোর্টালে বাবার নামের বানান এক হতে হবে। এটি না মিললেও আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩) আবেদনকারীর আধার কার্ড ও আয়ুষ্মান কার্ডের জন্মতারিখ এক হতে হবে। এটি আলাদা হলেও আবেদন বাতিল হতে পারে।
৪) আবেদনকারীর আধার কার্ডের ঠিকানা ও আয়ুষ্মান কার্ডের ঠিকানা এক হতে হবে। এই দুই তথ্য যদি আলাদা হয় তাহলেও কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়।
৫) আয়ুষ্মান ভারত উত্তরপ্রদেশের অফিশিয়াল হ্যান্ডেল অনুযায়ী, অনেক সময় দেখা যায় আধার কার্ডের লিঙ্গ কলামে হয়তো মহিলা লেখা রয়েছে, তবে আয়ুষ্মান কার্ড বানানোর সময় ভুলবশত তা পুরুষ করে দেওয়া হয়। যেহেতু বহু ক্ষেত্রেই পরিবারের পুরুষ সদস্য ফর্ম ভরেন। এই রকম হলেও কার্ড বাতিলের সম্ভাবনা থাকে।
আয়ুষ্মান ভারত কার্ডে আবেদনের সময় তাই অবশ্যই এই কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। নাহলে কার্ডের আবেদন বাতিল হয়ে যেতে পারে।



