0%

চাকরিপ্রার্থীদের বড় স্বস্তি! সরকারি চাকরির পরীক্ষায় বড় ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে সরকারি চাকরির (West Bengal Government Job) পরীক্ষা না হওয়ায় অনেক চাকরিপ্রার্থী বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন। ভোটের প্রচারে এই বিষয়টিকেই বড় ইস্যু করেছিল বিজেপি। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সরকারি চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে। এবার সেই প্রতিশ্রুতিকেই বাস্তব রূপ দিল রাজ্যের অর্থ দপ্তর। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো হচ্ছে এবং এই নিয়ম কার্যকর ধরা হবে ১১ মে থেকে।

সরকারি চাকরির (West Bengal Government Job) পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি

রাজ্যের অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বিভিন্ন গ্রুপের সরকারি চাকরির (West Bengal Government Job) ক্ষেত্রে নতুন করে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘এ’ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে আবেদন করা যাবে ৪৪ বছর পর্যন্ত। অন্যদিকে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।

সরকার আরও জানিয়েছে, যেসব চাকরির (West Bengal Government Job) ক্ষেত্রে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা চালু ছিল, সেখানে কোনও পরিবর্তন করা হবে না। শুধু পাবলিক সার্ভিস কমিশনের আওতায় থাকা চাকরি নয়, অন্যান্য সরকারি নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত প্রযোজ্য হবে।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, চাকরিপ্রার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘোষণার দু’দিন পর অর্থাৎ ১১ মে থেকেই নতুন নিয়ম কার্যকর ধরা হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Suvendu Adhikari's cabinet ministers may be oath in on Monday.

আরও পড়ুনঃ শুভেন্দুর উপর ‘আলকায়দা হামলা’র হুমকি! পুলিশের হাতে গ্রেফতার ১, যুবকের পরিচয় অবাক করবে

ভোটের সময় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, দীর্ঘদিন সরকারি নিয়োগ (West Bengal Government Job) পরীক্ষা না হওয়ায় বহু যুবক-যুবতী চাকরির সুযোগ হারিয়েছেন। অনেকেই বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে পরীক্ষায় বসার সুযোগ পাননি। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বয়সসীমা ৫ বছর বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর এবার সেই সিদ্ধান্তই কার্যকর করল নতুন প্রশাসন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker