‘ছোট্ট জীবন, আনন্দে থাকুন’, নতুন বার্তায় কোয়েল মল্লিক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তারকা খ্যাতির গণ্ডি পেরিয়ে তিনি পা রাখছেন রাজনৈতিক জীবনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন কোয়েল।
তিনি জানান, জীবনের সময় খুবই সীমিত, তাই যতটা সম্ভব আনন্দে এবং হাসিখুশি থেকে জীবন কাটানোই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোয়েলের মতে, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের ভালো থাকা নয়, বরং প্রিয়জনদেরও সুখে ও আনন্দে রাখা। তিনি বিশ্বাস করেন, কাছের মানুষদের ভালো রাখা এবং তাঁদের মুখে হাসি ফোটানোই জীবনের বড় দায়িত্বগুলোর একটি।
অভিনয় জগতের ব্যস্ততার মাঝেও পরিবার ও কাছের মানুষদের গুরুত্ব দেওয়ার কথা বারবার উল্লেখ করেছেন কোয়েল। তাঁর কথায় স্পষ্ট, ব্যক্তিগত জীবনের এই মূল্যবোধই তাঁকে নতুন পথচলায় অনুপ্রাণিত করছে। রাজনীতির ময়দানে পা রাখলেও মানুষের পাশে থাকা এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াকেই তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।
Mar 16, 2026 20:28 IST
Akshay Kumar: শ্বশুর রাজেশ খান্নার ব্যর্থতা থেকেই শিক্ষা, অনুপ্রেরণা অমিতাভ? অকপট স্বীকারোক্তি অক্ষয়ের
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে রাজেশ খান্নার নাম এক বিশেষ মর্যাদায় উচ্চারিত হয়। তিনিই বলিউডের প্রথম ‘সুপারস্টার’, যিনি এক সময় টানা ১৭টি একক হিট ছবির মাধ্যমে, বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিলেন। তবে যত দ্রুত তিনি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন, তত দ্রুতই তাঁর ক্যারিয়ারে ভাটা পড়ে। বিশেষত ১৯৭০-এর দশকে অমিতাভ বচ্চনের উত্থানের পর, হিন্দি সিনেমার দর্শকদের পছন্দের ধরণ বদলাতে শুরু করে।
Mar 16, 2026 20:02 IST
Silajit-Arijit Singh: দশটা অসম্মান ভুলিয়ে দিল এক সম্মান, অরিজিতের সারপ্রাইজে মুগ্ধ শিলাজিৎ
Silajit-Arijit Singh: বাংলা একক সঙ্গীতের অন্যতম কাণ্ডারি- শিলাজিৎ। তার গান নিয়ে দ্বিতীয় কোনও উক্তি থাকে না। তবে, সকলের কাছে জয় গুরু হয়ে উঠেছেন তিনি। নিজের দক্ষতায় মানুষের আপনজন হয়ে উঠেছেন তিনি। তবে, সেদিন যে সম্মান নিজের গানের সুত্রে পেয়েছেন তিনি, তা অনবদ্য।
Mar 16, 2026 15:48 IST
Dharmendra: ‘ইন মেমোরিয়াম’ তালিকায় নেই ধর্মেন্দ্র, অস্কারের সিদ্ধান্তে বিতর্ক
গত বছরের নভেম্বরে ৮৯ বছর বয়সে প্রয়াত হন হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তবে রবিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 98th Academy Awards–এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে তাঁর নাম উল্লেখ না হওয়ায় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র হতাশা দেখা দিয়েছে। এই বিশেষ পর্বে প্রতি বছর বিশ্বজুড়ে প্রয়াত অভিনেতা, পরিচালক, প্রযুক্তিবিদ ও চলচ্চিত্রজগতের অন্যান্য সদস্যদের স্মরণ করা হয়। অথচ ভারতীয় সিনেমার এই মহাতারকার অবদান সত্ত্বেও এবারের তালিকায় তাঁর নাম না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
Mar 16, 2026 14:41 IST
Vivek Oberoi: দুবাইয়ের ব্যবসা নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়
ইজরায়েল-ইরান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বিবেক ওবেরয় এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের কারণে দুবাইয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন ধারণা সঠিক নয়। তাঁর মতে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে শহরের ব্যবসাগুলি আরও শক্তভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “একটা পুরনো কথা আছে, সমুদ্রের গভীরে থাকা মাছকে ঝড় বিচলিত করতে পারে না। বাইরে থেকে অনেকেই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন, কিন্তু বাস্তবে দুবাই আরও গতিশীল হয়ে উঠেছে।”
Mar 16, 2026 13:57 IST
Dipika Kakkar: ‘ক্লান্তি এতটাই বেশি যে নড়াচড়াও করতে পারি না’, রক্ত পরীক্ষার আগে ভয় পাচ্ছেন দীপিকা কক্কর?
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর, সম্প্রতি ক্যান্সারের চিকিৎসার জটিল পথ পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত মাসে চিকিৎসার সময় তৈরি হওয়া একটি সিস্ট অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন এবং সুস্থতার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। এই সময়ে তাঁর স্বামী, অভিনেতা শোয়েব নিয়মিত নিজের ভ্লগের মাধ্যমে ভক্তদের তাঁর স্ত্রীর স্বাস্থ্যের খবর জানিয়ে চলেছেন।
Mar 16, 2026 13:37 IST
Srabanti Chatterjee: আরবানা কমপ্লেক্সে জগন্নাথ পূজা
কলকাতার আরবানা কমপ্লেক্সে গতকাল জগন্নাথ দেবের পূজা উপলক্ষে এক ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই বিশেষ পূজায় উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যেই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
পুজোতে অংশ নিয়ে শ্রাবন্তী জানান, ছোটবেলা থেকেই তাঁর জীবনে ভক্তির একটি বিশেষ জায়গা রয়েছে। তিনি বলেন, “আমি কৃষ্ণ ভক্ত। আমার বাবা ছোটবেলা থেকেই আমাদের কৃষ্ণের নাম শোনাতেন। সেই থেকেই ভক্তির শুরু।”
Mar 16, 2026 12:04 IST
Yo Yo Honey Singh: দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে দর্শকদের মারামারি, ভাইরাল ভিডিও
জনপ্রিয় গায়ক ও র্যাপার ইয়ো ইয়ো হানি সিং- সম্প্রতি দিল্লিতে তাঁর বহু প্রতীক্ষিত ‘মাই চ্যাপ্টার- ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা করেছেন। দিল্লির, Indira Gandhi Indoor Stadium-এ অনুষ্ঠিত এই কনসার্টে ভক্তদের বিপুল ভিড় জমেছিল। তবে সঙ্গীত আর উচ্ছ্বাসের মাঝেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কনসার্ট চলাকালীন দর্শকদের মধ্যেই হঠাৎ মারামারির ঘটনা ঘটে, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।
Mar 16, 2026 11:28 IST
Taslima Nasrin: ভারতে জীবন নিয়ে হতাশা? তসলিমার মন্তব্য ঘিরে বিতর্ক
তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের জীবনকে তিনটি ভিন্ন অধ্যায়ে ভাগ করে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, “আমার তিনটে জীবন। একটি বাংলাদেশের। একটি ইউরোপের। একটি ভারতের। মানুষ একই, কিন্তু তিন জীবন তিন রকম।” এই তিন জীবনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশের জীবন ছিল সংগ্রাম ও বিদ্রোহে ভরা, ইউরোপের জীবন ছিল সেলিব্রিটির আড়ালে লুকিয়ে থাকা হতাশার, আর ভারতের জীবন তাঁর কাছে সংগ্রাম ও বোকামির মিশ্রণ।
Mar 16, 2026 10:40 IST
Oscars 2026: অস্কারের মঞ্চে শান্তির বার্তা, প্রিয়াঙ্কা-হাভিয়ের জুটির মুহূর্ত ভাইরাল
লাল গালিচায় স্বামী নিক জোনাসের সঙ্গে নজরকাড়া উপস্থিতির পর প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবার মঞ্চে উঠলেন অস্কারজয়ী অভিনেতা হাভিয়ের বারদেমের সঙ্গে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তাঁরা যৌথভাবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার প্রদান করেন।



