0%

জামাইষষ্ঠীর দুপুরেই নামবে দুর্যোগ? ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

সবদিক নিউজ: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে নামল স্বস্তির বৃষ্টি। টানা গরম ও অস্বস্তির পর বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। কমেছে হাঁসফাঁস করা গরমও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তার প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলায়। আজ, শনিবার জামাইষষ্ঠীর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকে কলকাতার আকাশে রোদ দেখা গেলেও গরমের তীব্রতা আগের তুলনায় অনেকটাই কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দুপুরের পর কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহেও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রাও প্রায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Explained: Why is it raining so heavily in Kolkata? - India Today

রবিবার, আন্তর্জাতিক যোগ দিবসের দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের কিছু অংশে কমলা সতর্কতা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের একাংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker