0%

জুলাই পড়তেই বড় স্বস্তি, সস্তা হল গ্যাস সিলিন্ডার! দেখুন কলকাতায় কত হল দাম

বাংলা হান্ট ডেস্কঃ হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকায় বিগত কয়েক মাস রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) বেড়েছে অনেকটাই। প্রথমে কমার্শিয়াল সিলিন্ডারের সাপ্লাই ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দাম বাড়িয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০৮০ টাকা পেরিয়েছে। এমনকি ঘরোয়া গ্যাসের 14 KG সিলিন্ডারের দামও বেড়েছিল। তবে এবার এল সুখবর!

প্রতিমাসের মত এমাসেও পয়লা তারিখে রাষ্ট্রায়াত্ত তেল উৎপাদনকারী তাদের সিলিন্ডার প্রতি রেট প্রকাশ করে। এমাসেও তার অন্যথা হবে না। কাল সকাল হলে ১লা জুলাই নতুন কমার্শিয়াল ও ডোমেস্টিক সিলিন্ডারের দাম জানানো হবে। তবে এমাসে জনগণকে কিছুটা স্বস্তি দিয়ে দাম কমানো হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

কমতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম!

সূত্রমতে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার যেটা বর্তমানে ৩২৫৫.৫০ টাকায় বিক্রি হচ্চিল। সেটার দাম ১৭৪ টাকা কমানো হতে পারে। যদি সেটা হয় তাহলে কলকাতার ব্যবসায়ীরা যারা গ্যাস সিলিন্ডারের উপর নির্ভর করেন তাদের জন্য এক বিরাট স্বস্তির খবর হতে চলেছে। যদিও ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ জুলাই মাসে বাড়ির গ্যাস বুকিং করলে ৯৬৮ টাকা খরচ হবে।

আরও পড়ুনঃ একমাসে ৪১০০ পরিবারে পৌঁছাবে জলের কল, জল জীবন মিশন প্রকাশ্যে ৩৯,০০০ কোটি দিল কেন্দ্র

তবে বাড়ির রান্নার গ্যাস আগে যেমন চাইলেই বুকিং করে নেওয়া যেত এখন কিন্তু তেমনটা ফিরে আসেনি। আপনি যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হন তাহলে ২৫ দিন অন্তর ও শহরে ৪৫ দিনের বুকিংয়ের নিয়ম বজায় থাকবে। এছাড়া উজ্জ্বলা যোজনায় আগে যেখানে ১২টি ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার পাওয়া যেত সেটা প্রথমে কমিয়ে ৯টি ও পরবর্তি ৪টি করে দেওয়া হয়েছে। যদিও এই সংখ্যার কোনো প্রমাণ নেই, শুধু বাড়ির মিউটেশন, ছবি।

প্রসঙ্গত, এর আগে ফেব্রুয়ারি মাসে ৩১ টাকা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৮৭৫ টাকায় বিক্রি হচ্ছিল সিলিন্ডার। এরপর ইরান ও আমেরিয়াকার যুদ্ধ চলার জেরে এলপিজি জাহাজ আসা বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণেই LPG এর সাময়িক শর্টেজের আশঙ্কা করে বুকিংয়ের উপর একাধিক নিয়ম লাগু করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker