0%

জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গে ঝুপ করে নামবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

সবদিক নিউজ:দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প পশ্চিমবঙ্গে ঢোকার ফলে, রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান যোজনার জন্যও আবেদন, সঙ্গে অবশ্যই রাখবেন এই ৪ নথি

ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে সর্বত্রই। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

south bengal weather(232)

আরও পড়ুন: DA চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর! নয়া নির্দেশিকা জারি নবান্নের

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রাও কমতে পারে কিছুটা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker