0%

ট্রেনে রাত ১১টার পর থেকে খাবার-জল কিছুই পাবেন না! বড় নিয়মে বদল IRCTC-র

নয়া দিল্লি: যদি আপনার রাতে দেরিতে খাবার খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। দূরপাল্লার ট্রেনে সফর করতে গেলে আর রাতে খাবার পাবেন না। ট্রেনে খাবারের নিয়মে বড় পরিবর্তন করল আইআরসিটিসি (IRCTC)। এবার থেকে ট্রেনে ঠিক কতক্ষণ খাবার পাবেন, তা নির্দিষ্ট করে দেওয়া হল।

ভারতীয় রেলওয়ের ট্রেনগুলিতে খাবার সরবরাহ ও পরিবেশনের দায়িত্বে থাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্য়ুরিজম কর্পোরেশন (IRCTC)। তারাই সম্প্রতি ট্রেনে খাবার পরিবেশনের নতুন নিয়ম এনেছে। এবার থেকে আর রাত ১১ টার পর কোনও যাত্রীকে খাবার দেওয়া বা বিক্রি করা হবে না।

নতুন নিয়মে বলা হয়েছে, রেলের প্যান্ট্রি পরিষেবা রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যাত্রীরা কোনও খাবার কিনতে পারবেন না। এমনকী চা বা গরম জলটুকুও পাবেন না। যাত্রীরা যারা অনেক রাতে ট্রেনে উঠবেন বা দেরিতে ডিনার করেন, তাদের নিজের সঙ্গে আনা খাবারের উপরেই নির্ভর করতে হবে।

আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, এই সময়ে প্যান্ট্রি ক্লিনিং ও মেইনটেনেন্সের জন্য বন্ধ থাকবে প্যান্ট্রি। সেই কারণে প্যান্ট্রি বন্ধ থাকবে।

ধানবাদের উপর দিয়েই অধিকাংশ ট্রেন যায়। ফলে এই স্টেশন থেকে যে যাত্রীরা উঠবেন, তাদের নিজের আনা খাবার বা স্টেশনের ভেন্ডরের উপরে নির্ভরশীল থাকতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker